‘পেড্ডি’তে জাহ্নবীকে ‘পণ্য’ হিসেবে ব্যবহার, গর্জে উঠলেন অভিনেত্রী জয়া বচ্চন

মুক্তির দিন থেকেই বক্সঅফিসে ঝড় তুলছে দক্ষিণী ছবি 'পেড্ডি'। ইতিমধ্যেই বিশ্বব্যাপী ২৩৩ কোটি টাকা আয় ছুঁয়ে ফেলেছে রাম চরণ ও জাহ্নবী কাপুরের ছবিটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির দিন থেকেই বক্সঅফিসে ঝড় তুলছে দক্ষিণী ছবি ‘পেড্ডি’। ইতিমধ্যেই বিশ্বব্যাপী ২৩৩ কোটি টাকা আয় ছুঁয়ে ফেলেছে রাম চরণ ও জাহ্নবী কাপুরের ছবিটি। এই ছবির মাধ্যমে প্রায় ৪ বছর পর বড় পর্দায় কামব্যাক করলেন তেলেগু সুপারস্টার রামচরণ। আর তাঁর সঙ্গে প্রথমবার জুটি বাঁধলেন জাহ্নবী কাপুর। ছবিতে রাম চরণের অভিনয় প্রশংসিত হলেও জাহ্নবী কাপুরের চরিত্র নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। কারণ ছবিতে অভিনেত্রীকে অতিরিক্ত যৌন আবেদনময়ী দেখানোর চেষ্টা করা হয়েছে। অভিযোগ, নির্মাতারা দর্শকদের আকৃষ্ট করার জন্যে অভিনেত্রীকে ‘পণ্য’ হিসেবে ব্যবহার করেছেন। বেশিরভাগ দৃশ্যেই তাঁকে খোলামেলা পোশাকে দেখানো হয়েছে। অনেকের অভিযোগ, অভিনেত্রীর ভূমিকা ছোট ছিল। এই নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তারকারাও। এবার ‘পেড্ডি’তে জাহ্নবীর চরিত্র-বিতর্ক নিয়ে প্রতিক্রিয়া জানালেন প্রবীণ অভিনেত্রী তথা রাজ্যসভার সপা সাংসদ জয়া বচ্চন।

তিনিও ‘পেড্ডি’ নির্মাতাদের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন। নিজের কর্মজীবনের একটি ঘটনার কথা স্মরণ করে বলেন, একটি ছবির দৃশ্যে তাঁকেও অতিরিক্ত যৌন আবেদন ময়ী হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু পরিচালকের বিরোধিতা করেছিলেন এবং প্রতিবাদ করেছিলেন। তিনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছিলেন। এরপর থেকে আর কেউ তাঁর সঙ্গে সীমা লঙ্ঘন করার সাহস দেখায়নি। পরিচালকের পণ্য হিসেবে গণ্য হওয়ার একটাই অপ্রীতিকর অভিজ্ঞতা তাঁর হয়েছিল। এখনও এই রকম ঘটনা ঘটছে। এটা অবিলম্বে বন্ধ করা উচিত।

প্রসঙ্গত, মনোজ কুমারের ‘শোর’ ছবিতে জয়া একটি যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করে ছিলেন। সেই ছবির পরিচালক চেয়েছিলেন তিনি পুরো ছবিতে ঘাগরা-চোলি পরুন, কিন্তু জযা বচ্চন জোর দিয়েছিলেন যে তিনি শরীরের উপরের অংশ ওড়না দিয়ে ঢেকে রাখবেন। কিন্তু তাতে পরিচালক বিরোধীতা করতে তিনি প্রতিবাদ জানান। যদিও জাহ্নবীকে নিয়ে বিতর্কের মুখে পড়ায় ‘পেড্ডি’ পরিচালক বুচি বাবু সোনা ক্ষমা চান এবং ছবি থেকে জাহ্নবীর দৃশ্যটি সরিয়ে দেওয়ার আশ্বাস দেন। এই বিতর্কে পরিচালকের সমালোচনা করেছেন করিনা কাপুর খানও।

প্রতি সপ্তাহে অডিট বাধ্যতামূলক সরকারি হাসপাতালে, কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

অমরনাথ যাত্রায় দুর্ঘটনা, খাদে বাস উল্টে আহত ৩০ পুণ্যার্থী

‘সেই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে…’, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে কড়া বার্তা দিলীপের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে আগুন, তারপর নির্বিচারে গুলি! শিশুসহ নিহত ৩০

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, প্রকাশ্যে এল Oppo A7 Pro Max-এর প্রথম ঝলক

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের