১১ বছর লিভ-ইনে, বিয়ের প্রস্তাব নাকচ অভিনেত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্তমান সময়ে লিভ ইন সম্পর্ক নতুন নয়। তারকা থেকে শুরু করে এখন বহু মানুষ লিভ ইন সম্পর্কে বিশ্বাস করেন। হলিউড, বলিঙড, টলিউডেও সেই রেওয়াজ রয়েছে। কিন্তু ১১ বছর ধরে লিভ ইন সম্পর্কে ছিলেন টেলিভিশনের সফল অভিনেত্রী জয়া ভট্টাচার্য। কিন্তু তারপরেও বিয়ে করেননি তিনি। কিন্তু কেন?  সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন তিনি।

অভিনেত্রী জানিয়েছেন, এক ব্যক্তি তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। তার বিনিময়ে টাকাও প্রস্তাব করা হয়েছিল তাঁকে। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তিনি জানিয়েছেন, তিনি বিক্রির জন্য নন। তাঁকে বিয়ের জন্য ২ লক্ষ টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু তাঁর জোরদার মানসিকতার কাছে হার মেনেছে সে।

তাঁর কথায় উঠে এসেছে ছোটবেলার কথা। তাঁর যখন ১৭-১৮ বছর বয়স, তখন তাঁর বাড়িতে এক ব্যক্তি আসতেন। তাঁকে কাকা সম্মোধন করতেন অভিনেত্রী। তাঁর কাছেই গাড়ি চালানো শিখেছেন। ওই ব্যক্তির সঙ্গে অপরাধ জগতের সম্পর্ক ছিল বলে জানান তিনি। ওই ব্যক্তির সঙ্গে রাজনৈতিক যোগাযোগের পাশাপাশি মাফিয়াদের সঙ্গে যোগ ছিল। অভিনেত্রীকে মুম্বই যাওয়ার কথা বলেছিলেন। কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

ওই ব্যক্তি বিবাহিত ও সন্তান থাকার পরেও অভিনেত্রীকে বিবাহ করতে চেয়েছিলেন। তিনি যেখানেই যেতেন, পিছনে পিছনে যেতেন ওই ব্যক্তি। অভিনেত্রীর পরিবারের কাছে বিবাহের প্রস্তাবও দিয়েছিলেন।বিবাহের জন্য ২ লক্ষ টাকা যৌতুক দিতে চেয়েছিলেন। কিন্তু সেই সব কিছু প্রত্যাহার করেছিলেন অভিনেত্রী। তিনি স্পষ্ট করেছিলেন, তিনি বিক্রির জন্য নয়। তাঁর অভিযোগ, ওই ব্যক্তি ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। তাকে তার স্ত্রী গ্রেফতার করিয়েছিলেন। এ

এরপর নিজের লিভ ইন সম্পর্ক নিয়েও খোলসা করেছেন। তিনি বলেছেন, মাজাহির রহিমের সঙ্গে তাঁর ১১ বছরের সম্পর্কের কথা। মাজাহির বিয়ে করতে চাইলেও অভিনেত্রী চাননি। বাবা-মায়ের দেখাশোনা করার জন্য বিয়ে করেননি তিনি। আজও অবিবাহিতই রয়েছেন অভিনেত্রী।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ