জুতোর মার, হান্টারের আঘাত! ভয়াবহ শৈশব কাটিয়েছেন টেলি অভিনেত্রী জয়া ভট্টাচার্য

ছোটবেলাটা খুবই যন্ত্রণার মধ্যে দিয়ে কেটেছে তাঁর। তাঁর মা খুব অত্যাচারী ছিলেন। তাঁর বাবার সঙ্গেও ঝামেলা লেগেই থাকত। আসলে কন্যা সন্তান হয়ে জন্মানো জীবনের সবথেকে বড় অপরাধ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী জয়া ভট্টাচার্য, ‘কিউকি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকে পায়েল চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। অর্থাৎ অভিনেত্রী হিসেবে তিনি সফল। কিন্তু ছোটবেলাটা খুব খারাপ ভাবে কেটেছে অভিনেত্রীর। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন যে, তাঁর নির্যাতনকারী বাবা-মায়ের কাছে মানুষ হয়েছেন। ছোটবেলাটা খুবই যন্ত্রণার মধ্যে দিয়ে কেটেছে তাঁর। তাঁর মা খুব অত্যাচারী ছিলেন। তাঁর বাবার সঙ্গেও ঝামেলা লেগেই থাকত। আসলে কন্যা সন্তান হয়ে জন্মানো জীবনের সবথেকে বড় অপরাধ।

অভিনেত্রীর কথায়, ‘আমার বাবা-মা পরস্পরকে বিয়ে করতে চাননি। সেই দ্বন্দ্ব বিয়ের পরেও অব্যাহত ছিল। তাঁর প্রভাব পড়েছিল সন্তানের উপর। আমার মা, আমার বাবাকে বিবাহ করে খুশি ছিলেন না। আমার মায়ের স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়া, কিন্তু তাঁর স্বপ্ন পূরণ হয়নি। তাই সে আমাকে অভিনেত্রী করতে চেয়েছিল। কিন্তু আমি রাজি ছিলাম না। না করলেই জুতো হান্টার দিয়ে পেটাত সে। যার ফলে আমি একগুঁয়ে হয়ে গিয়েছি। তবে মা অশান্তি করলেও বাবার সঙ্গে আমার দৃঢ় মানসিক সংযোগ ছিল। প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আমি মাকে পছন্দ করতাম না। আমি অনেক কিছু শিখে বড় হয়েছি, যা কখনই করা উচিত নয়। একটি শিশুর সবার আগে প্রয়োজন সুরক্ষার। আমি তা পাইনি। একবার আমি একটি টেলিফিল্মে কাজ করার সুযোগ পেয়েছিলাম। পরিচালক আমার বাবার সঙ্গেও কথা বলেছিলেন। কিন্তু প্রথমে তিনি আমাকে একজন নারী চরিত্রে নাচতে বললেন, এবং তারপর পুরুষ চরিত্রে অভিনয় করতে বললেন। আমি এটা করতে চাইনি। কিন্তু আমার বাবা ভোর ৫টায় আমাকে ঘুম থেকে তুলে নিয়ে শুটিংয়ে নিয়ে যান। এভাবেই শুরু হয় আমার যাত্রা।’

ইন্ডাস্ট্রিতে প্রবেশের পর অনেক বিরক্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন জয়া। যার মধ্যে ছিল কাস্টিং-কাউচ। তিনি বলেন, “একবার টেলিফিল্মের পর, আমার পরিচালক তাঁর একজন বন্ধুর সঙ্গে আমাকে আলাপ করিয়ে দিয়েছিলেন। সে আমাকে বাইরে নিয়ে যেতে চেয়েছিল, তখন আমার বয়স ছিল ১৭-১৮। এরপর পরিচালক অদৃশ্য হয়ে যান, কিন্তু তার বন্ধু প্রতিদিন বাড়িতে আসতে শুরু করে। তিনি আমাকে গাড়ি চালানো শেখাতেন। পরে, আমরা জানতে পারি যে তিনি মাফিয়াদের সঙ্গে জড়িত ছিলেন। একদিন, সেই লোকটি আমাকে মুম্বই নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু আমি না করে দেন।” জয়া ভট্টাচার্য কিউ কি সাস ভি কাভি বহু থিতে পায়েলের মতো বিরোধী চরিত্রে অভিনয় করার জন্য ব্যাপকভাবে পরিচিত। উপরন্তু, তিনি কসম সে-এ জিগ্যাসা বালি, ঝাঁসি কি রানীতে সাক্কু বাই এবং গঙ্গায় সুধা বুয়া চরিত্রে অভিনয় করেছেন।

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

ঘর ওয়াপসি, লখনউ ছেড়ে দিল্লি ক্যাপিটলসে ঋষভ

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

দেখতে হুবহু প্রধানমন্ত্রীর মতো! নবদ্বীপে ঝালমুড়ির ঠোঙা হাতে কে এই ব্যক্তি?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন