শৌভিকের আগামী দু’টি বিষয়ধর্মী ছবির নায়ক হতে চলেছেন জিৎ

শৌভিকের আগামী দুই ছবিতে নায়কের ভূমিকায় দেখা যাবে জিতকে। বিষয় নির্ভর ছবিতে এবার দেখা যাবে অভিনেতাকে। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুম্বাদাকে নিয়ে ‘আয় খুকু আয়’ ছবি নির্মাণের পর সেই ছবি নিয়ে রীতিমত ব্যাস্ত পরিচালক শৌভিক কুণ্ডু। জিতের প্রযোজনাতেই হচ্ছে এই ছবির কাজ। আর এসবের মাঝেই জিতকে নিয়ে আগামী দু’টি ছবি করার কথা জানিয়ে দিলেন পরিচালক। জানালেন যে তাঁর আগামী দুই ছবিতে নায়কের ভূমিকায় দেখা যাবে জিতকে। বিষয় নির্ভর ছবিতে এবার দেখা যাবে অভিনেতাকে। 

সংবাদমাধ্যমকে এর আগেই জিৎ জানিয়েছিলেন তিনি বছরে মোট ৪টি ছবি করবেন আর সেকথা যে তিনি রাখছেন তা বোঝাই যাচ্ছে। যদিও এইমুহুর্তে তিনি রিয়ালিটি শোয়ের সঞ্চালনা নিয়ে ব্যাস্ত। সব ঠিক থাকলে শৌভিক কুণ্ডুর সঙ্গে আগামী কাজ শুরু করবেন।  

অন্যদিকে পরিচালক শৌভিক কুণ্ডু আপাতত ব্যাস্ত ‘আয় খুকু আয়’ ছবির প্রমোশনে। ২৭ মে-র বদলে ১৭ জুন মুক্তি পাবে এই ছবি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, রফিয়াত রশিদ মিথিলা, সোহিনী সেনগুপ্তের মত তারকাদের নিয়ে এই ছবির কাজ দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছেন দর্শক। চলছে প্রচার। তাঁরই মধ্যে আগামী ছবি নিয়েও ভাবনাচিন্তা করছেন পরিচালক। সব কিছু সঠিক ভাবে হলে তাঁরই দুটি বিষয় নির্ভর ছবিতে পাওয়া যাবে জিৎকে। 

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আবাস যোজনার ঘরের সন্ধানে গিয়ে বিডিও অফিস থেকে চুরি গেল সাইকেল!

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…