‘তারক মেহতা….’ ছাড়লেন ‘জেঠালাল’, ১৭ বছরের সম্পর্ক ছিন্ন করলেন দিলীপ যোশী, সত্যিই কী?

দিশা ভাকানির মতো তিনিও 'তারক মেহতা কা উল্টা চশমা' র সঙ্গে ১৭ বছরের সম্পর্ক ছিন্ন করতে চলেছেন! কিন্তু সত্যিই তাই কী? শোয়ের অন্যতম জনপ্রিয় চরিত্র জেঠালাল এবং ববিতা জি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাব টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘তারক মেহতা কা উলটা চশমা’। প্রায় ১৭ বছর ধরে দর্শকদের বিনোদন দিচ্ছে এই শো। যদিও ধারাবাহিক নিয়ে নানা সময় নানা বিতর্ক উঠেছে। সেই কারণে শো ছেড়েও চলে গিয়েছেন জনপ্রিয় সব চরিত্রের অভিনেতারা। ইতি মধ্যেই শোয়ের প্রাণভ্রমরা ‘দয়া বেন’ ওরফে দিশা ভাকানি শো ছেড়েছেন। তাও বহুদিন হল। তিনি আর শোয়ে ফিরছেন না। তাঁর জায়গায় নতুন নায়িকাকে নেওয়া হয়েছে। বলা চলে, শোয়ের নায়িকা ছিলেন তিনি। আর শোয়ের অন্যতম প্রাণভ্রমরা হলেন ‘জেঠা লাল’ অর্থাৎ দিলীপ যোশী। একাধিক চারিত্রিক অভিনেতারা শো ছাড়লেও তিনি এখনও দাপিয়ে অভিনয় করে চলেছেন ‘তারক মেহতা কি উল্টা চশমা’ শোয়ে।

এবার নাকি তিনিও শো ছাড়তে চলেছেন, দিশা ভাকানির মতো তিনিও ‘তারক মেহতা কা উল্টা চশমা’ র সঙ্গে ১৭ বছরের সম্পর্ক ছিন্ন করতে চলেছেন! কিন্তু সত্যিই তাই কী? শোয়ের অন্যতম জনপ্রিয় চরিত্র জেঠালাল এবং ববিতা জি। মাঝে মধ্যেই তাঁদের সম্পর্ক নানা খবর প্রকাশিত হয়। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল যে, জেঠালাল ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ছেড়ে দিয়েছেন। এবার এই প্রসঙ্গে প্রযোজক অসিত মোদির সামনেই মুখ খুললেন অভিনেতা নিজেই। সম্প্রতি একটি সাক্ষাৎ কারে দিলীপ যোশীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ‘আপনার সম্পর্কে বেশ কিছুদিন ধরেই একটি খবর ভাসছে, আপনি নাকি ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ছেড়ে দিয়েছেন?’

তখন অভিনেতা বলেন, ‘আপনি কী সত্যিই এটা মনে করেন? এপিসোডগুলি ইতিমধ্যেই সম্প্রচারিত হয়েছে। তাই আমি জানি না কে সোশ্যাল মিডিয়ায় এসব গুজব ছড়াচ্ছে। আমি এ বিষয়ে কী বলব? এই প্রথমবার এমন গুজব ছড়াচ্ছে না। এর আগেও যখন আমি ভারতের বাইরে গিয়েছিলাম, তখনও একই গুজব ছড়ানো হয়েছিল। যখনই আমি শোয়ে উপস্থিত থাকিনা। তখনই একই কথা বলা হয়। আমি জানিনা কে বা কারা, এইসব করতে ভালোবাসে। যতদিন ‘তারক মেহতা কা উল্টা চশমা’ শো চলবে, ততদিন আমি এতে কাজ করে যাব।’ অন্যদিকে প্রযোজক অসিত মোদি বলেন, ‘লোকদের গুঞ্জন ছড়ানো ছাড়া আর কী কাজ আছে।’

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের