‘৪০ বছরের বন্ধুত্ব ভোলা সম্ভব নয়’, সতীশ শাহের মৃত্যুতে ভেঙে পড়লেন জনি লিভার

সতীশ শাহের মৃত্যুতে সবথেকে বেশি আঘাত পেয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা বলিউডের বিখ্যাত কৌতুক অভিনেতা জনি লিভার। সতীশের সঙ্গে তাঁর ৪০ বছরের বন্ধুত্ব ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঙ্কজ ধীর, গোবর্ধন আসরানি মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি বলিউড। তার মধ্যেই আরও এক কিংবদন্তি মৃত্যুর খবরে শোকের আকাশ ভেঙে পড়েছে বলিউডের মাথায়। প্রবীণ অভিনেতা সতীশ শাহের মৃত্যু বলিউডের জন্যে বিরাট ধাক্কা। এই তিন তারকার মৃত্যুর ক্ষত কোনদিনও পূরণ হওয়ার নয়। শনিবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সতীশ শাহ। দীর্ঘদিন ধরেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগেই তার কিডনি প্রতিস্থাপন হয়েছিল। কিন্তু শেষ লড়াই করেও জনপ্রিয় কৌতুকাভিনেতাকে বাঁচানো সম্ভব হল না। তাঁর মৃত্যুর খবরটি প্রকাশ্যে এনেছেন অভিনেতার ম্যানেজার। তাঁর মৃত্যুতে বলিউডের সকল তারকাদের চোখে জল। বলিউডে কয়েক দশক ধরে রাজত্ব করেছেন তিনি। শুধু চলচ্চিত্র নয়, ধারাবাহিকেও তিনি অভিনয় করেছেন। তাঁর কমিক টাইমিং ছিল অনবদ্য। তাঁর অভিনয় ভক্তদের ব্যাপক মনোরঞ্জন করত। তাই তাঁকে আর পর্দায় দেখা যাবে না, তা ভেবেই ভারাক্রান্ত ভক্তরা।

তবে সতীশ শাহের মৃত্যুতে সবথেকে বেশি আঘাত পেয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা বলিউডের বিখ্যাত কৌতুক অভিনেতা জনি লিভার। সতীশের সঙ্গে তাঁর ৪০ বছরের বন্ধুত্ব ছিল। তাই বন্ধুকে হারিয়ে বাকরুদ্ধ অভিনেতা। জনি তাঁর টুইটারে একটি পোস্টের মাধ্যমে সতীশের মৃত্যুর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি সতীশের সঙ্গে একটি পুরনো ছবিও শেয়ার করেছেন, যেটি একটি শুটিংয়ের ছবি ছিল। কারণে তাঁরা একসঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন। এক্স হ্যান্ডেলে জনি লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের সকলকে জানাচ্ছি যে আমরা একজন প্রতিভাবান শিল্পী এবং আমার সবচেয়ে ভাল বন্ধু সতীশকে হারিয়েছি। আমাদের বন্ধুত্ব ৪০ বছর ধরে টিকে ছিল। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে সতীশ আর এই পৃথিবীতে নেই। মাত্র দুই দিন আগে আমি তার সঙ্গে কথা বলেছিলাম। সতীশ ভাই, তোমার অভাব ভোলার নয়। চলচ্চিত্র এবং টিভি জগতে তোমার অসাধারণ কাজ আমরা কেউ ভুলব না।’

 

মৃত্যুকালে চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনেতা সতীশ শাহের বয়স হয়েছিল ৭৪ বছর। জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর মাধ্যমে তিনি বেশি পরিচিতি লাভ করেছিলেন। গুজরাতের মান্ডভিতে জন্মগ্রহণকারী সতীশ জেভিয়ার কলেজ এবং তারপর ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে পড়াশোনা করেছেন। ব্যক্তিগত জীবনে সতীশ ১৯৭২ সালে ডিজাইনার মধু শাহকে বিয়ে করেন। অভিনেতা বলিউড ফিল্ম ‘ভগবান পরশুরাম’ দিয়ে তার কেরিয়ার শুরু করেছিলেন। পরবর্তীকালে তিনি ‘অরবিন্দ দেশাই কি আজীব দাস্তান’, ‘গামন’, ‘উমরাও জান’, ‘শক্তি’, ‘জানে ভি দো ইয়ারন’, এবং ‘বিক্রম বেতাল’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। এরপর, ১৯৮৪ সালে, সতীশ টেলিভিশন জগতে প্রবেশ করেন। তিনি সিটকম ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’-তে অভিনয় করেন। অনুষ্ঠানের ৫৫টি পর্বে, সতীশ ৫৫টি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেন। এরপর তিনি ১৯৯৫ সালের ‘ফিল্মি চক্কর’-শোতে প্রকাশের ভূমিকায় অভিনয় করেন এবং ‘সারাভাই ভার্সেস সারাভাই’-তেও অভিনয় করেন। ‘ফিল্মি চক্কর’ এবং ‘সারাভাই ভার্সেস সারাভাই’ উভয় ছবিতেই তিনি অভিনেত্রী রত্না পাঠক শাহের সঙ্গে জুটি বেঁধেছিলেন।

প্রযুক্তির দুনিয়ায় ফের বিপত্তি!মাইক্রোসফ্‌টের পর এবার বিভ্রাট অ্যাপ্‌ল-গুগ্‌লে, সমস্যায় ব্যবহারকারীরা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই