চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

একটি প্রতিবেদন অনুযায়ী, গায়ক সম্প্রতি উত্তরাখণ্ডে তাঁর 'শৈশবের প্রেমিকা'-কে বিয়ে করেছেন। তবে তিনি বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের খুশির মরসুম। শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন স্বনামধন্য গায়ক জুবিন ন্যটিয়াল। একটি প্রতিবেদন অনুযায়ী, গায়ক সম্প্রতি উত্তরাখণ্ডে তাঁর ‘শৈশবের প্রেমিকা’-কে বিয়ে করেছেন। তবে তিনি বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন। ঘরোয়াভাবে তিনি বিয়ে সেরেছেন। তাঁর বিয়েতে কোনও জমকালো অনুষ্ঠান হয়নি, ইন্ডাস্ট্রির কেউ নিমন্ত্রিত ছিলেন না। তাঁর বিয়েতে কেবল তাঁর পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার একটি সূত্র জানিয়েছেন, ‘জুবিন বিয়ের জন্যে একটি জমকালো অনুষ্ঠানের পরিবর্তে অনাড়ম্বর, ঐতিহ্যবাহী অনুষ্ঠান বেছে নিয়েছেন। ব্যক্তিগত জীবনের ব্যাপারে তিনি বরাবরই চুপচাপ, অর্থাৎ ব্যক্তিগত জীবন তিনি হাইলাইট করতে ভালবাসেন। তাই তিনি বড় পরিসরে বিয়ে করতে চাননি।’ তবে জুবিনের প্রেমিকার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। নবদম্পতির একটি ছবি ভাইরাল করেছে। ছবিতে জুবিনকে তার বিয়ের পোশাকে বেশ সুদর্শন দেখাচ্ছে, কিন্তু কনে নিজেকে আড়াল করে রেখেছেন এবং জুবিন তার মুখটি সামান্য ঢেকে রেখেছেন। 

তাছাড়া, জুবিন নিজেও বিয়ের ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেননি। শুধু এটুকুই শোনা হয়েছে যে, গায়ক তাঁর শৈশবের প্রেমিকাকে বিবাহ করেছেন। প্রসঙ্গত, জুবিন ন্যটিয়াল বলিউডের একজন স্বনামধন্য প্লেব্যাক গায়ক। তিনি একাধিক চলচ্চিত্রে তাঁর কন্ঠ দিয়েছেন। তাঁর ঝুলিতে ২০০টিরও বেশি গান রয়েছে। একটি রিয়েলিটি শো থেকে তাঁর কেরিয়ারের উত্থান। তবে সেখানে তিনি জয়ী না হলেও, অসাধারণ কন্ঠের মাধ্যমে সহজেই তিনি বলিউডে জায়গা করে নিয়েছেন। উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা জুবিন ২০১১ সালে রিয়েলিটি শো ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’-তে অংশগ্রহণের পর প্রথম সবার নজরে আসেন। ২০১৪ সালে ‘সোনালি কেবল’ ছবির ‘এক মুলাকাত’ গানের মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন, এরপর ‘দ্য শৌকিনস’ ছবির ‘মেহেরবানি’ গানটিতে তিনি কণ্ঠ দেন।

কিন্তু সলমান খানের হিট সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’-এর ‘জিন্দেগি কুছ তো বাতা’ এবং হৃতিক রোশনের কাবিল থেকে কাবিল হুনের মতো গানের মাধ্যমে তিনি বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করেন। তার জনপ্রিয় ট্র্যাকগুলির মধ্যে রয়েছে ‘তুম হি আনা’, ‘লুট গে’, ‘হুমনাভা মেরে’, ‘তারোঁ কে শেহর’ এবং ‘মেরি জিন্দেগি হ্যায় তু’। জুবিন ‘শেরশাহ’ ছবির জনপ্রিয় গান ‘রাতান লম্বিয়াঁ’-তেও কণ্ঠ দিয়েছেন। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি অভিনীত এই গানটি দূরত্ব ও পরিস্থিতির কারণে বিচ্ছিন্ন দুই প্রেমিকের আকুতি ও আকাঙ্ক্ষাকে সুন্দরভাবে তুলে ধরেছে। গানটি তার মর্মস্পর্শী কথা ও শান্ত সুরের মাধ্যমে ভালোবাসা, বিচ্ছেদ এবং ত্যাগের অনুভূতি প্রকাশ করে।

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান