চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত জুবিন, হয়েছে অস্ত্রোপচারও, আজই ছুটি

নিজস্ব প্রতিনিধি: ফের দুঃখজনক খবর। দুর্ঘটনার কবলে বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন ন্যটিয়াল। সিঁড়ি থেকে পড়ে গিয়ে কনুই আর পাঁজরের হাড় ভেঙে গিয়েছে তাঁর। স্বল্পদিনের কেরিয়ার, তার মধ্যেই বলিউডে বেশ নাম-ডাক বানিয়ে নিয়েছে গায়ক। মোটামুটি সব নায়কের লিপেই জুবিনের কণ্ঠ বিপুল মানানসই। ইতিমধ্যেই বাংলা-হিন্দি মিলিয়ে কয়েক শো গান গেয়ে ফেলেছেন অভিনেতা, তাঁর সুরেলা সফরও কিন্তু খুব একটা মসৃণ ছিলনা।

পাহাড়ি ছেলে হয়ে বলিউডে অল্পদিনের মধ্যেই যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তা হয়তো নিজেও জানতেন না। যাই হোক, মাঝে মধ্যেই গায়কের ব্যক্তিগত জীবনে চর্চায় উঠে আসে। কিছুদিন আগেই ‘থ্যাঙ্ক গড’ সিনেমায় ইয়োহানির সঙ্গে মানিকে মাগে হিতে-র হিন্দি সংস্করণ গেয়েছেন জুবিন, তাও দারুণ সাফল্য হয়েছিল। এছাড়াও সম্প্রতি ইয়োহানির সঙ্গে ‘তু সামনে আয়ে’ গানটিও জুটি বেঁধে গেয়েছেন জুবিন। সম্প্রতি দুর্ঘটনার শিকার হলেন জুবিন। সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়ে কনুই আর পাঁজরের হাড় ভেঙে গিয়েছে গায়কের। জানা গিয়েছে, মাথাতেও চোট পেয়েছেন তিনি।

সঙ্গে সঙ্গে মুম্বইয়ের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এবং জুবিনের ডান হাতে অস্ত্রোপচার করা হয়, আপাতত দৈনন্দিন কাজে সেই হাত ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন তাঁকে চিকিৎসকরা। যুবসমাজের হৃদ্‌স্পন্দন এখন জুবিন। প্লেব্যাক গায়ক হিসাবে গোটা দেশেও বেশ নাম-ডাক তাঁর। বৃহস্পতিবার গায়কের আহত হওয়ার খবরে শুনে ভাড়াক্রান্ত অনুরাগীরা। দ্রুত সেরে ওঠার শুভেচ্ছা জানিয়েছেন সকলে। তবে হাসপাতাল সূত্রের খবর, শুক্রবারই ছুটি দেওয়া হয়েছে গায়ককে। গত সপ্তাহে দুবাইয়ের এক লাইভ কনসার্ট থেকে ফিরেই এহেন দূর্ঘটনার শিকার হলেন গায়ক।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ