Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘জাস্ট শাট ইয়োর মাউথ’, মাতৃত্বের পর ঐশ্বর্যের ওজন বৃদ্ধি নিয়ে লাগাতার ট্রোলিং, পাশে দাঁড়ালেন রেণুকা

এবার অভিনেত্রীকে বডি শেমিং করার জন্যে ট্রোলারদের জোর ধমকালেন প্রবীণ অভিনেত্রী রেণুকা সাহানে। ঐশ্বর্যের পাশে দাঁড়ালেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঐশ্বর্য রাই বচ্চন, বলিউডের প্রথম সারির নায়িকা। যদিও ওনার প্রথম পরিচয় ‘মিস ওয়ার্ল্ড’, হ্যাঁ, ১৯৯৪ সালে ঐশ্বর্যর হাত ধরেই ‘মিস ওয়ার্ল্ড’ মুকুট ঢুকেছিল ভারতে। এরপরেই তিনি বলিউডে সুযোগ পান, এবং তাঁর ঢেউ খেলানো চুল, আইকনিক চোখ, অভিনয়, তাঁর ডান্সিং প্রতিভা, সবটাই মুগ্ধ করেছে দর্শকদের। নব্বইয়ের দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। কিন্তু ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ের পর থেকেই অভিনয় কমিয়ে দেন তিনি। এরপরে মেয়ে আরাধ্যার জন্মের পর পুরোপুরি বিনোদন থেকে সরে আসেন তিনি। তাঁকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী পরিচালক মণিরত্নমের ‘পুন্ন্যিয়ান সেলভান 2’-এ। এরপর আর অভিনেত্রীকে অভিনয়ে দেখা যায়নি। তিনি তাঁর আগামী ছবির নামও এখনও ঘোষণা করেননি। তবে এখন তিনি ব্যক্তিগত জীবনের জন্যে আলোচনায় আছেন।

দীর্ঘদিন ধরেই জল্পনা অভিষেক বচ্চনের সঙ্গে সংসার ভাঙতে চলেছে অভিনেত্রীর। পাশাপাশি তাঁকে অনলাইনে লাগাতার বডি শেমিংয়ের শিকারও হতে হয়। কেননা বর্তমানে তাঁর আর নায়িকা সুলভ চেহারা নেই। অনেকেরই মোটা হয়ে গিয়েছেন তিনি। তাই মাঝে মধ্যেই তাঁর ভিডিও নিয়ে নেটপাড়ায় হাসির ধুম ওঠে। এবার অভিনেত্রীকে বডি শেমিং করার জন্যে ট্রোলারদের জোর ধমকালেন প্রবীণ অভিনেত্রী রেণুকা সাহানে। ঐশ্বর্যের পাশে দাঁড়ালেন তিনি। আসলে, আন্তর্জাতিক অনুষ্ঠানগুলির রেড কার্পেটে পোশাকের জন্যে প্রায়শই সমালোচিত হতে হয় ঐশ্বর্যকে। গর্ভাবস্থার পরে তাঁর ওজন বৃদ্ধির জন্যও তাঁকে তীব্রভাবে ট্রোল করা হয়। এবার সেই ট্রোলারদের একহাতে নিলেন রেণুকা। অভিনেত্রী সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন যে, ঐশ্বর্যকে তার কৃতিত্বের জন্য উদযাপন করা উচিত এবং যারা তার সম্পর্কে ভাল কথা বলতে পারে না তাদের কেবল মুখ ‘বন্ধ’ রাখা উচিত।

‘হাম দিল দে চুকে সনম’ অভিনেত্রী সম্পর্কে রেণুকা আরও বলেন, “আমাদের কি বছরের পর বছর ধরে ঐশ্বর্যের ধারাবাহিক কৃতিত্ব উদযাপন করা উচিত নয়? তিনি বছরের পর বছর ধরে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। তিনি বছরের পর বছর আমাদের প্রতিনিধিত্ব করছেন। এবং আমরা কেবল তাঁর মোটাত্ব এখন দেখছি। দয়া করে এমনটা বন্ধ করুন। যদি আপনার কিছু বলার না থাকে, তাহলে মুখ বন্ধ রাখুন। এখন কার অভিনেত্রীরা প্রচণ্ড চাপের সম্মুখীন হন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে, যেখানে ক্রমাগত তারা ট্রোলড হন। মাতৃত্ব গ্রহণের পরে, মহিলা তারকাদের জন্য গর্ভাবস্থার পূর্ববর্তী শারীরিক গঠনে ফিরে আসা মুশকিল। দয়া করে সমালোচনা বন্ধ করুন।’

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে মাঝ আকাশে ভয়াবহ অভিজ্ঞতা আমিশার, কী হয়েছিল?

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

১৮ বছরের সম্পর্কের ইতি! ‘তোমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি’, কার উদ্দেশ্যে বললেন বিরাট?

প্রকাশ‍্যে রাস্তায় মহিলাকে মারধর, ভাইরাল ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো