দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

নিজস্ব প্রতিনিধি: ‘অনলাইনে ভোট দিই’ লোকসভা নির্বাচনের সময়ে এমনটাই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা। যার আরও একটি পরিচয় তামিল অভিনেতা সুরিয়ার স্ত্রী হিসেবে। ‘অনলাইনে ভোট দিন’ বিতর্কিত মন্তব্য করেও এদিন অভিনেত্রীকে তাঁর স্বামীর সঙ্গে তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে যোগ দিতে দেখা যায়। তা নিয়েই বিতর্কের ঝড় উঠেছে। ২৩ এপ্রিল সকাল সকাল নিজের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন জ্যোতিকা এবং সুরিয়া। ভোটের চিহ্ন হিসেবে আঙুলে নীল ছাপ দিয়েও ছবি তুলেছেন তাঁরা। সেই ছবি ভাইরাল হতেই তারকা দম্পতিকে নিয়ে বিতর্কের ঝড়। অনেকেই বলেছেন, তাহলে এবার কী করে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিলেন নায়িকা, তবে কী শুধরে গেলেন জ্যোতিকা?

লোকসভা নির্বাচনের সময় ‘অনলাইনে ভোট’ দেওয়ার দাবি করে ট্রোলড হয়েছিলেন জ্যোতিকা। এদিন সুরিয়া, কার্তিও অভিনেত্রীর সঙ্গে ভোট দিতে চেন্নাইয়ের একটি ভোটকেন্দ্রে দেখা যায়। সুরিয়ার পরনে ছিল কালো শার্ট ও ট্রাউজার, অন্যদিকে জ্যোতিকা একটি হালকা রঙের কুর্তা সেট পরেছিলেন। গাড়ি থেকে নেমে এই জুটি হাতে হাত ধরে ভোটকেন্দ্রে যান। তখনও অসংখ্য আলোকচিত্রী তাঁদের ঘিরে ধরেন। ভিতরে প্রবেশ করার পর, দুই অভিনেতাকে অনেকক্ষন তাঁবুর নিচে ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে দেখা যায়। সুরিয়ার ভাই, অভিনেতা কার্তি সবুজ শার্ট পরে ভোটকেন্দ্রে আসেন। তিনি সেখানে উপস্থিত পুলিশ ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে ছবিও তোলেন। তাঁকেও ভোট দেওয়ার জন্য ধৈর্য ধরে লাইনে অপেক্ষা করতে দেখা যায়। তবে জ্যোতিকার ভোট দেওয়াকে কেন্দ্র করে অনেক বিতর্ক উঠেছে।

কেননা ২০২৪ সালের মে মাসে চেন্নাইতে এক সাংবাদিক জ্যোতিকাকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি লোকসভা নির্বাচনে কেন ভোট দেননি? তখন উত্তরে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘আমি প্রতি বছর ভোট দিই’, তখন তাঁকে শুধরে দিয়ে জানানো হয় যে প্রতি বছর ভোটগ্রহণ হয় না। এরপর তিনি জোর দিয়ে বলেন যে তিনি ‘গোপনে অনলাইনে’ ভোট দেন, যা শুনে সবাই হতবাক হয়ে যান। আরও বলেন, ‘মাঝে মাঝে আমরা বাইরে থাকতে পারি, অসুস্থ থাকতে পারি, এটা একটা ব্যক্তিগত ব্যাপার। কখনও কখনও আমরা ব্যক্তিগতভাবেও ভোট দিই, হয়তো অনলাইনে দিই, সবকিছু প্রচার করা হয় না। জীবনের একটা ব্যক্তিগত দিক আছে, এবং আমাদের সেটার প্রতি সম্মান জানাতে হবে ও সেই সুযোগটা দিতে হবে।’ তাঁর এই মন্তব্যটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ট্রোলিং শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন যে, যেখানে অনেককে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয়েছে, সেখানে তিনি কীভাবে ‘অনলাইনে ভোট’ দিতে পারলেন!

Published by:

Share Link:

More Releted News:

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

‘পুরোদমে শুটিং করছেন নায়িকা’, ‘রাকা’তে দীপিকার বাদ পড়ার গুজব ওড়াল নির্মাতারা

TRP-তে ব্যাপক রদবদল, শীর্ষাসন হারাল ‘পরশুরাম’, ‘পরিণীতা’, টপার হল কে? 

‘সাড়ে আট মাসের গর্ভাবস্থাতেও কাজ’, YRF স্টুডিওতেই শুরু প্রসব বেদনা জানালেন নেহা ধুপিয়া

পার্সেলের নামে কুকুর ডেলিভারি! র‍্যাপিডো রাইডারের ভিডিও ভাইরাল

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ