দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ধূমপান করছেন মা কালী, পোস্টার ঘিরে তুমুল চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধিঃ মা কালী ধূমপান করছেন তথ্যচিত্রের এহেন পোস্টারে বিতর্ক। ‘কালী’ তথ্যচিত্রের পোস্টার প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড়। ঠিক কী দেখা যাচ্ছে ওই পোস্টারে? দেখা যাচ্ছে মা কালীর বেশে এক মহিলা সিগারেটে সুখটান দিচ্ছে। চারিদিক নীলাভ, ছবির ব্যাকগ্রাউন্ডে রয়েছে এলজিবিটি কমিউনিটির প্রাইড ফ্ল্যাগ।

পরিচালক লীনা মানিমেকালাই এর পরিচালনায় এই তথ্যচিত্রর পোস্টার প্রকাশ্যে আসতেই তা নিয়ে রীতিমত নিন্দার ঝড়। এখানেই শেষ নয় তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তোলা হয়েছে তো বটেই তার পাশাপাশি ওই পোস্টার বাতিলের দাবিও জানানো হয়েছে। এমনকি তাঁকে গ্রেফতারির দাবিও তোলা হয়েছে।

বিতর্ক শুরু হলে লীনা জানিয়েছেন, টরেন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির তরফে আমন্ত্রণ জানানো হয় কানাডার পড়ুয়াদের কানাডার সংস্কৃতি নিয়ে ছবি বানানোর জন্য। ‘কালী’ ছবিটি আমি নিজে তৈরি করেছি অভিনয়ও করেছি। তিনি আরও বলেছেন, এই ছবিটা দেখলে আর আমার বিরুদ্ধে কোনও অভিযোগ জানাবেন না। বরং বলবেন আমরা তোমাকে ভালোবাসি। হঠাত যদি টরেন্টোর রাস্তায় কালী আবির্ভূত হন তাহলে ঠিক কী কী হবে তাই ফুটে উঠবে এই ছবিতে। বর্ণবিদ্বেষ নয় বরং ভালোবাসার কথাই বলবে এই ছবি। এমনটাই জানিয়েছেন লীনা। 

Published by:

Share Link:

More Releted News:

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

‘পুরোদমে শুটিং করছেন নায়িকা’, ‘রাকা’তে দীপিকার বাদ পড়ার গুজব ওড়াল নির্মাতারা

TRP-তে ব্যাপক রদবদল, শীর্ষাসন হারাল ‘পরশুরাম’, ‘পরিণীতা’, টপার হল কে? 

‘সাড়ে আট মাসের গর্ভাবস্থাতেও কাজ’, YRF স্টুডিওতেই শুরু প্রসব বেদনা জানালেন নেহা ধুপিয়া

পার্সেলের নামে কুকুর ডেলিভারি! র‍্যাপিডো রাইডারের ভিডিও ভাইরাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ