‘খেলো ইন্ডিয়া’-অনুষ্ঠানে গিয়ে মেজাজ হারালেন কৈলাস খের, মঞ্চে উঠেই আয়োজকদের তুলোধনা

আসলে এদিন গায়ককে অনুষ্ঠানে পারফর্ম করার জন্যে প্রায় এক ঘন্টারও বেশি অপেক্ষা করতে হয়েছিল। আর তাতেই ক্ষুব্ধ হয়ে যান কৈলাশ খের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কনসার্টে গিয়ে বিপাকে পড়লেন জনপ্রিয় গায়ক কৈলাশ খের, যিনি ভারতের অন্যতম চাওয়া-পাওয়া শিল্পীদের মধ্যে একজন।সম্প্রতি লখ্নউতে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস ২০২৩-এ পারফর্ম করার জন্য ডাক পড়েছিল গায়ক-অভিনেতার। যে অনুষ্ঠানের উদ্বোধন করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই গাইতে গিয়ে মেজাজ হারান কৈলাশ খের। এদিন আয়োজকদের সঙ্গে গায়কের কথোপকথনের কয়েকটি বিস্ফোরক ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ‘খেলো ইন্ডিয়া’ ইউনিভার্সিটি গেমস ২০২৩-গেমটি এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে বড় ক্রীড়া অনুষ্ঠান বলেই খ্যাত। যা গত ২৫ মে উত্তর প্রদেশের লখনউ BBD বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এটি শেষ হবে আগামী ৩ জুন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU), বারাণসীতে। সারা দেশের ২০০ বিশ্ববিদ্যালয়ের চার হাজারেরও বেশি এই ক্রীড়াবিদরা এই অনুষ্ঠানে যোগ দেন। এদিন মঞ্চে উঠেই আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন গায়ক। কিন্তু ঠিক কী হয়েছিল?

আসলে এদিন গায়ককে অনুষ্ঠানে পারফর্ম করার জন্যে প্রায় এক ঘন্টারও বেশি অপেক্ষা করতে হয়েছিল। আর তাতেই ক্ষুব্ধ হয়ে যান কৈলাশ খের। ইতিমধ্যেই আয়োজক দের সঙ্গে গায়কের বাকবিতণ্ডার অসংখ্য ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যদিও তাঁর ক্ষোভের কারণ এখনও স্পষ্ট নয়। ভিডিওতে এও শোনা যায় যে, গায়ক আয়োজনদের আচরণে সন্তুষ্ট নন। এদিন অনুষ্ঠানে নিজের বেশি কয়েকটি সুপারহিট গান গেয়ে শোনান তিনি। মাইকে চিৎকার করে তিনি বলেন, ‘আপনি নিজেকে খুব স্মার্ট মনে করেন, কিন্তু আগে আচরণ শিখুন। আপনি আমাকে এক ঘন্টার জন্য অপেক্ষা করতে বাধ্য করেছেন। এই খেলো ইন্ডিয়া কি? নিজের কাজ জানেন না।’

অন্য একটি ভিডিওতে, তাঁকে বলতে শোনা যায় যে, বিলম্ব এবং অব্যবস্থাপনা সত্ত্বেও, তিনি দর্শক এবং দেশের জন্য গান গাইবেন। আপনি যদি আমাকে পারফর্ম করার জন্য ডেকে থাকেন, তাহলে পরের এক ঘন্টা সম্পূর্ণ আমার। আমি আমার মাতৃভূমি ভারত এবং এর নাগরিকদের পূজা করি। কিন্তু ব্যবস্থাপনা সঠিক হওয়া উচিত, অন্যথায় অনুষ্ঠানটি ব্যাহত হতে পারত।’ এরপর খের তাঁর কিছু জনপ্রিয় এবং প্রাণবন্ত গান দিয়ে ইভেন্টে আগুন লাগিয়ে দেন।’ খেলো ইন্ডিয়া’ অনুষ্ঠানে প্রায় ৪০০০ টিরও বেশি ক্রীড়াবিদ এবং ২০০ টিরও বেশি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। এটিকে খেলাধুলার ‘মহাকুম্ভ’ও বলা হয়, কারণ কুম্ভমেলার সঙ্গে এর সাদৃশ্য রয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে