ভালো আছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, আজ ফিরছেন বাড়ি

বৃহস্পতিবার বাড়ি ফিরেই রবিনসন স্ট্রিট কাণ্ড নিয়ে যে ডকু ফিচার তার একদিনের শুট হওয়া এখনও বাকি। সেই কাজ সম্পূর্ণ করবেন।  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভালো আছেন ‘মেঘে ঢাকা তারা’র পরিচালক। এদিন সংবাদমাধ্যমের কাছে নিজের মুখেই সুস্থতার কথা জানিয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleswar Mukhopadhyay)। গত শনিবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। স্বাস্থ্যপরীক্ষার পর ধরা পড়ে তাঁর হৃদযন্ত্রের সমস্যার কথা। এরপর হৃদযন্ত্রে বসে দুটি স্টেইন। বৃহস্পতিবার বাড়ি ফিরবেন হাসপাতাল থেকে। 

আগামিদিনে মেনে চলতে হবে তাঁকে কড়া বিধিনিষেধ। চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে তাঁকে। পাঁঠার মাংস, তেল মশলা যুক্ত খাবার, মদ্যপান, ধুমপান, শর্করা জাতীয় খাবার নিষিদ্ধ পরিচালকের। ঝরাতে হবে ওজনও। 

পরিচালকের স্ত্রী রেশমি মুখোপাধ্যায় এপ্রসঙ্গে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। সারা গায়ে ব্যথা হচ্ছিল তাঁর। পরে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে হৃদরোগ ধরা পড়ে তাঁর। আপাতত সুস্থ আছেন পরিচালক। বৃহস্পতিবার বাড়ি ফিরেই রবিনসন স্ট্রিট কাণ্ড নিয়ে যে ডকু ফিচারের একদিনের শুট হওয়া এখনও বাকি, সেই কাজ সম্পূর্ণ করবেন।  

ফুলশয্যার পরের দিন সকালে উদ্ধার নবদম্পতির দেহ, কি ঘটেছিল বন্ধ ঘরে?

পারিবারিক অশান্তির জের, স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর

গর্ভাবস্থায় এক্স-রে করলে কি শিশুর ক্ষতি হয়? কোন ক্ষেত্রে ঝুঁকি বেশি, জানুন

গাড়ির ভিতরে ভারতীয় যুবকের টুকরো টুকরো দেহ উদ্ধার, নিখোঁজ স্ত্রী-পুত্র

বালিগঞ্জ ও আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে হানা ED-র, চলছে তল্লাশি

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

মান বাঁচালেন মানু, এশিয়াডে ভারতীয় শ্যুটারদের স্বপ্নভঙ্গ

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র