‘চুপ ছিলাম দলের স্বার্থে’, পরাজয়ের পর গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক কাঞ্চন মল্লিক

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে অনড় থাকলেন উত্তরপাড়ার বিদায়ী বিধায়ক কাঞ্চন মল্লিক। নির্বাচনের ফল প্রকাশের পর তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই পথ তাঁর জন্য নয় এবং তিনি আবার পুরোপুরি অভিনয় জগতেই মন দিতে চান। বিধানসভা নির্বাচনের আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন-২০২৬-এর পর আর রাজনীতির অঙ্গনে দেখা যাবে না তাঁকে। উত্তরপাড়া কেন্দ্রের বিদায়ী বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক এবার সেই সিদ্ধান্তে অটল থাকলেন। ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলে তিনি জানালেন, এই পথ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটাই তাঁর কাছে এখন সবচেয়ে সঠিক মনে হচ্ছে।

কাঞ্চনের কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানেই তিনি রাজনীতিতে পা রেখেছিলেন এবং প্রথমবারেই বিপুল ব্যবধানে জয়লাভ করেছিলেন। তবে বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে নানা সীমাবদ্ধতা ও অভিজ্ঞতা তাঁর দৃষ্টিভঙ্গি বদলে দেয়। তিনি জানান, নিজের বিধানসভা এলাকায় কোনও নির্দিষ্ট অফিসও পাননি, একটি ক্লাব থেকেই কাজ চালাতে হয়েছে। পাঁচ বছরের মেয়াদে নানা সহযোগিতা যেমন পেয়েছেন, তেমনই পেয়েছেন অবহেলা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের অভিজ্ঞতাও। দলীয় ভাবমূর্তি রক্ষার জন্য এতদিন চুপ থাকলেও, এখন তিনি মনে করছেন রাজনীতি তাঁর জন্য উপযুক্ত ক্ষেত্র নয়। 

আরও পড়ুন: বিজেপি-কে ‘মহিষাসুর’ তকমা, ব্যারাকপুরে রাজ হারতেই চরম কটাক্ষের মুখে শুভশ্রী

তিনি আরও বলেন, তাঁর আসল পরিচয় একজন অভিনেতা হিসেবে। প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত তিনি। সেই জায়গাতেই নিজেকে বেশি স্বাচ্ছন্দ্য মনে করেন। রাজনৈতিক জীবনে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিগত আক্রমণের মুখোমুখি হয়ে তিনি উপলব্ধি করেছেন, এই লড়াই তাঁর জন্য নয়। এদিকে নির্বাচনে জয়ী বন্ধু রুদ্রনীল ঘোষকে শুভেচ্ছা জানাতে ভোলেননি কাঞ্চন। তাঁর মতে, রুদ্রনীলও নানা প্রতিকূলতার মধ্যেও নিজের অবস্থান ধরে রেখেছেন। অন্যদিকে, রাজ চক্রবর্তীর সঙ্গে সাম্প্রতিক বিতর্ক নিয়েও তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা যেন কখনও ব্যক্তিগত বিদ্বেষে পরিণত না হয়। রাজনীতি থেকে সরে এসে এখন পরিবার ও অভিনয় নিয়েই ব্যস্ত থাকতে চান কাঞ্চন। জন্মদিনের দিনটিও কাটছে ঘরোয়া আয়োজনে-স্ত্রী শ্রীময়ীর পরিকল্পনায় প্রিয় খাবার, আর মেয়ের সঙ্গে সময় কাটানোই তাঁর কাছে এখন সবচেয়ে বড় আনন্দ।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে