শ্রীময়ীর উদ্যোগে কাঞ্চনের বাড়ির কালীপুজোর তোড়জোড় শুরু

তখন থেকেই কাঞ্চনের বাড়িতে কালীপুজোতে অংশ নিতেন শ্রীময়ী। কিন্তু কটাক্ষের ভয়ে একসঙ্গে তাঁরা ছবি দিতেন না। তবে এবার কোনও বাধা নেই। কাঞ্চনের স্ত্রী হিসেবে এবার প্রথম পুজো শ্রীময়ীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ প্রায় শেষ হতে চলেছে। আর এ বছরটা তারকা বিধায়ক কাঞ্চন মল্লিকের যে তুখোড় কাটছে, তা বলাই বাহুল্য! দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে ডিভোর্স দেওয়া মাত্রই অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের গলায় মালা পরান কাঞ্চন মল্লিক। অথচ ২০২১ সালে শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের অবৈধ সম্পর্কের অভিযোগ তুললে, পিঙ্কিকে মিথ্যা প্রমাণিত করেন কাঞ্চন-শ্রীময়ী। জানান, তাঁরা শুধুমাত্র ভাই-বোন। ২০২৪ সালে পিঙ্কি, কাঞ্চন মল্লিক কে ডিভোর্স দেওয়ার পরেই খোলস ছেড়ে বেরিয়ে আসেন অভিনেতা। এবং এ বছর ভালবাসার দিনেই হাঁটুর বয়সী শ্রীময়ীকে আইনত বিবাহ করেন কাঞ্চন। এরপর সামাজিক নিয়মে বিয়ে করেছেন তাঁরা।

মাস কয়েক আগে মালদ্বীপ থেকে হানিমুন করে এলেন তাঁরা। বাইরে তাঁদের বিয়ে যতই কটাক্ষ চলুক না কেন, কোনও কিছুতেই হেলদোল নেই তাঁদের, এক্কেবারে হ্যাপিলি ম্যারেড কাপল তাঁরা। যাই হোক, দু’জনের বয়সের পার্থক্য হলেও দু’জনের বিস্তর মিল। স্বামী কাঞ্চনের মতো তিনিও আধ্যাত্মিক, ঈশ্বর বিশ্বাসী। দুজনেই নিজেদের বাড়িতে রাধা – গোবিন্দকে ভক্তিভরে পুজো করেন। এমনকী কয়েক বছর আগে বাড়িতে কালী প্রতিষ্ঠা করেছিলেন কাঞ্চন। কিন্তু তখন বান্ধবী ছিলেন শ্রীময়ী তাঁর। তাই নিয়ম মেনে কাঞ্চনের বাড়িতে কালী পুজোও হয়। তখন থেকেই কাঞ্চনের বাড়িতে কালীপুজোতে অংশ নিতেন শ্রীময়ী। কিন্তু কটাক্ষের ভয়ে একসঙ্গে তাঁরা ছবি দিতেন না। তবে এবার কোনও বাধা নেই। কাঞ্চনের স্ত্রী হিসেবে এবার প্রথম পুজো শ্রীময়ীর।

সামনেই কালী পুজো, তাই আগেভাগেই জানালেন এবার তাদের পুজোর পরিকল্পনা। বিয়ের পর প্রথম পুজো শ্রীময়ীর, তাই তাঁর কাঁধে যাবতীয় দায়িত্ব। ধনতেরসে প্রতিমার জন্য সোনার গয়না কিনবেন তিনি। যদিও তেমন এলাহি আয়োজনের ব্যবস্থা রাখছেন না কাঞ্চন-শ্রীময়ী। সীমিত ভাবেই পুজো সারবেন। আসলে কাঞ্চনের ঘনিষ্ঠ এক আত্মীয়ার অসুস্থতার কারণে ছোট করে নিষ্ঠা ভরে পুজো করবেন। পুজোতে নিয়ম মেনে নির্জলা উপোস করবেন কাঞ্চন-শ্রীময়ী দুজনাই। ভোগের যাবতীয় রান্না নিজের হাতেই করবেন শ্রীময়ী।

যদিও একটা সময় কাঞ্চন মল্লিক বাড়ির পুজো বন্ধ করে দিয়েছিলেন। কারণ বেশ কয়েক বছর আগে কালী পুজোর রাতেই কাঞ্চনের মায়ের গায়ে আগুন ধরে গিয়েছিল। তার পরই পুজো বন্ধ করে দিয়েছিলেন অভিনেতা। এরপর শ্রীময়ীর আশ্বস্ততার কারণেই আবারও পুজো শুরু করেন কাঞ্চন মল্লিক।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়