সংসারের মায়া ঘুচল নাকি, চলতি বছরেই দীক্ষা নিতে চলেছেন কাঞ্চন-শ্রীময়ী

কাশীপুর উদ্যানবাটী থেকে হয়তো দীক্ষা নিতে পারেন তাঁরা। তবে কী সংসারের মায়া কাটাতে চলেছেন তাঁরা?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের বয়স এখনও একবছর ঘোরেনি। বিয়ের বছরেই কন্যা কৃষভির মা-বাবা হয়েছেন শ্রীময়ী চট্টরাজ-কাঞ্চন মল্লিক। গর্ভাবস্থার বিষয়টি ঘুণাক্ষরেও কাউকে জানতে দেননি শ্রীময়ী। গতবছর নভেম্বরে কন্যাসন্তানের মা হয়েছেন শ্রীময়ী চট্টরাজ। একরত্তি মেয়েকে নিয়ে গত মাসেই দার্জিলিং থেকে ঘুরে এলেন কাঞ্চন-শ্রীময়ী। শ্রীময়ীকে বিয়ের পর থেকেই নানাভাবে কটাক্ষের সম্মুখীন হয়েছেন কাঞ্চন মল্লিক। কোনও কখনই কটাক্ষের ধার ধারেননি শ্রীময়ী বা কাঞ্চন কেউই। বরং চুটিয়ে সংসার করছেন। মেয়েকে এখনও প্রকাশ্যে না আনলেও মেয়ের খুঁটিনাটি সবটাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। কিন্তু কোথায় কী? চলতি বছরেই নাকি দীক্ষা নিতে চলেছেন কাঞ্চন-শ্রীময়ী!

জানা গিয়েছে, কাশীপুর উদ্যানবাটী থেকে হয়তো দীক্ষা নিতে পারেন তাঁরা। তবে কী সংসারের মায়া কাটাতে চলেছেন তাঁরা? এই প্রশ্নের উত্তরে একটি সংবাদমাধ্যমকে শ্রীময়ী জানিয়েছেন, একেবারেই নয়, দীক্ষা নেওয়ার সঙ্গে সংসার ত্যাগের কোনও সম্পর্ক নেই। তাঁরা দু’জনেই ইশ্বরভক্ত। রামকৃষ্ণদেবেরও ভক্ত। তাই নতুন বছরে কাশীপুর উদ্যানবাটীতে গিয়ে দীক্ষা নেবেন বলে ভেবেছেন। যদিও একসঙ্গে দীক্ষা নেওয়ার বিষয়টি বিয়ের আগেই ঠিক করে রেখেছিলেন তাঁরা।

নিয়মানুসারে ইতিমধ্যেই কাশীপুর উদ্যানবাটী দম্পতিকে শ্রীরামকৃষ্ণ দেবের বই পড়তে দিয়েছে। কাঞ্চনের সেই বই পড়া হয়ে গিয়েছে। তবে মেয়ে সামলে এখনও বই শেষ করে পারেননি শ্রীময়ী। বড় পড়া শেষ হলেই তাঁরা মঠের সঙ্গে যোগাযোগ করবেন। আসলে কাঞ্চনের বাড়িতে একাধিক পুজোর্চ্চনা হয়, আর পুজোর ভোগ রান্না করতে হয় শ্রীময়ীকে। তাই যত তাড়াতাড়ি সম্ভব, তাঁরা দীক্ষা নিয়ে নিতে চান।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের