হানিমুন থেকে কলকাতায় ফিরেই অসুস্থ কাঞ্চন-শ্রীময়ী, কী হয়েছে দম্পতির?

মালদ্বীপ থেকে ফিরে এসেই জ্বরে কাবু তারা। সেই কারণেই মাকে তড়িঘড়ি তাঁর শ্বশুরবাড়িতে ডেকে নিয়েছেন শ্রীময়ী চট্টরাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামী কাঞ্চন মল্লিক বিয়ের পরে হানিমুনে নিয়ে যায়নি বলে খুব অভিমান ছিল অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। যদিও এখন স্ত্রীর সেই অভিমান এক্কেবারে সুদে আসলে মিটিয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। অনেক গুঞ্জনের অবসান ঘটিয়ে গত ফেব্রুয়ারিতে আইনীভাবে শ্রীময়ীকে বিয়ে করেন কাঞ্চন। এরপর মার্চে তাঁদের জাঁকজমকভাবে সামাজিকভাবে বিবাহ হয়। এরপর থেকেই সুখের সংসার। কিন্তু বিয়ের পর দুজনেই নানা কাজে ব্যস্ত থাকায় হানিমুনে যাওয়া হয়নি তাঁদের। অবশেষে জুলাইয়ের শুরুর দিকেই হানিমুনে মালদ্বীপ উড়ে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তাঁদের হানিমুনের নানান মুহূর্তের ছবি-ভিডিও।

সদ্য সেখান থেকে ফিরেছেন দম্পতি। আর কলকাতা ফিরেই অসুস্থ দম্পতি! তবে কি মালদ্বীপে হানিমুন সইল না তাঁদের? আর অসুস্থতার খবর দিয়েছেন শ্রীময়ী তাঁর মাকে। অভিনেত্রীর কথায়, মালদ্বীপ থেকে ফিরে এসেই জ্বরে কাবু তারা। সেই কারণেই মাকে তড়িঘড়ি তাঁর শ্বশুরবাড়িতে ডেকে নিয়েছেন শ্রীময়ী চট্টরাজ। জ্বরের কারণে স্বাভাবিক ভাবেই মুখে রুচি নেই। তাই মেয়ে-জামাইয়ের মুখে সাধের জন্য কচুরি, আলুর দম, মালপোয়া রান্না করছেন শ্রীময়ীর মা। সেই ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছেন শ্রীময়ী। মালদ্বীপেও শ্রীময়ীর বার্থ ডে সেলিব্রেশনের আরেক পর্ব হয়। শ্রীময়ী কাঞ্চনের তৃতীয় স্ত্রী। দ্বিতীয় স্ত্রী পিঙ্কিকে ডিভোর্স দেওয়ার পরেই শ্রীময়ীকে আইনীভাবে বিয়ে করেন কাঞ্চন। ওঁদের সম্পর্কে অনেকদিন ধরেই চলছিল। কিন্তু বিতর্কে জড়িয়ে যাওয়ার ভয়ে শ্রীময়ী কাঞ্চনকে সর্বদা দাদা হিসেবেই পরিচিত করিয়েছেন।

অবশেষে চলতি বছর কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন।শ্রীময়ীর জন্মদিনে স্ত্রীর উদ্দেশে কাঞ্চন সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “ঈশ্বর তোর মনের সব ইচ্ছা পূরণ করুন। আমার জন্য তোর ত্যাগ আজীবন মনে রাখব। আমার জীবন গুছিয়ে দেওয়ার জন্য এবং আমাকে ভালবাসা দিয়ে আগলে রাখার জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। হ্যাঁ, আমি বলতে পারি, আমি তোর জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুন ভাবে জীবনে পথ চলা শুরু করেছি। এই ভাবেই সব সময় আমার পাশে থাকিস। আমি তোকে খুব খুব খুব ভালবাসি।”

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের