‘খারাপ মানুষ নন, শুধু সুপারফিশিয়াল’! হঠাৎ কেন কঙ্গনার মুখে করণ কে নিয়ে এমন মন্তব্য?

Share:

নিজস্ব প্রতিনিধি:  বলিউডের অন্যতম বিতর্কিত অধ্যায়গুলির মধ্যে একটি নিঃসন্দেহে কঙ্গনা রানাউত ও করণ জোহর-এর দ্বন্দ্ব। প্রায় এক দশক আগে জনপ্রিয় টক শোকফি উইথ করণ -এ কঙ্গনার ‘নেপোটিজম’ মন্তব্য ঝড় তুলেছিল গোটা ইন্ডাস্ট্রিতে। সেই বিতর্কের রেশ বহুদিন ধরে চললেও, এবার যেন অন্য সুর শোনা গেল অভিনেত্রীর কণ্ঠে।

সম্প্রতি এক পডকাস্টে কঙ্গনা খোলাখুলি বলেন, “আমি করণের সঙ্গে শান্তি স্থাপন করেছি। আমার মনে হয় না তিনি খারাপ মানুষ। তিনি বরং নিজের মতো করেই ‘প্রাউডলি সুপারফিশিয়াল’, ফ্ল্যাশি—এটাই তাঁর ব্যক্তিত্ব।” কঙ্গনার এই মন্তব্য অনেককেই অবাক করেছে, কারণ একসময় তিনিই করণ জোহরকে বলিউডে স্বজনপোষণের ‘পতাকাবাহক’ হিসেবে আখ্যা দিয়েছিলেন। ২০১৭ সালে Koffee With Karan-এর মঞ্চে দাঁড়িয়ে কঙ্গনা সরাসরি করণের মুখে বলেছিলেন, যদি তাঁর বায়োপিক তৈরি হয়, তবে করণ সেখানে ‘অ্যান্টাগনিস্ট’-এর চরিত্রে থাকবেন। সেই মন্তব্যই শুরু করে ‘ইনসাইডার বনাম আউটসাইডার’ বিতর্ক, যা আজও সময় সময় নতুন করে সামনে আসে। তবে কঙ্গনার দাবি, সেই মন্তব্য কোনও স্ক্রিপ্টেড ছিল না। বরং অতীতে তাঁর সঙ্গে হওয়া একাধিক অভিজ্ঞতার ফলেই তিনি ওই মন্তব্য করেছিলেন। তাঁর কথায়, করণ আগে তাঁর পোশাক, ইংরেজি উচ্চারণ নিয়ে মজা করেছিলেন এবং একটি ছবিতে তাঁকে গুরুত্বহীন চরিত্রে রাখা হয়েছিল। সেই সব অভিজ্ঞতা জমে গিয়ে একসময় বিস্ফোরণ ঘটায়।

আরও পড়ুন: দেওরের প্রেমে অন্ধ হয়ে স্বামীকে খুন স্ত্রীর, গ্রেফতার ২

কঙ্গনা আরও বলেন, জীবনের এক পর্যায়ে সবাই চায় ‘ফিট ইন’ করতে, কিন্তু যখন বুঝতে পারেন যে বারবার তাঁকে অবহেলা করা হচ্ছে, তখন আর ‘প্রিটেন্ড’ করার কোনও মানে থাকে না। তাঁর অভিযোগ, ইন্ডাস্ট্রির একাংশ তাঁকে কোণঠাসা করার চেষ্টা করেছিল, এমনকি তাঁর ক্যারিয়ার শেষ করে দেওয়ার চেষ্টাও হয়েছিল। অন্যদিকে, করণ জোহর-ও একসময় কঙ্গনার বিরুদ্ধে সরব হয়ে বলেছিলেন, তিনি বারবার নিজেকে ‘ভিকটিম’ হিসেবে তুলে ধরছেন, যা তিনি মেনে নিতে পারেন না। তবে বর্তমান সময়ে কঙ্গনার এই নরম সুর ইঙ্গিত দিচ্ছে, অতীতের তিক্ততা অনেকটাই মুছে গিয়েছে। ব্যক্তিগত মতপার্থক্য থাকলেও, এখন আর সেই সম্পর্ক তেমন তীব্র নয় বলেই মনে করছেন অনেকেই। বলিউডের এই বহুচর্চিত দ্বন্দ্বে নতুন মোড় এসেছে। প্রশ্ন উঠছে এটা কি শুধুই সময়ের সঙ্গে বদল, নাকি সত্যিই দুই তারকার মধ্যে বরফ গলতে শুরু করেছে?

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর