‘ইমার্জেন্সি’ তৈরিতে বিপুল খরচ, ৪০ কোটিতে সাধের বাড়ি বিক্রি করলেন কঙ্গনা

মন পরিস্থিতিতে মুম্বইয়ের পালি হিল এলাকায় সাধের বাড়ি বিক্রি করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। অল্প বয়সে বাড়ি ছেড়ে মুম্বই চলে গিয়েছিলেন তিনি,

Share:

নিজস্ব প্রতিনিধি: কঙ্গনার ‘ইমার্জেন্সি’ মুক্তি নিয়ে কালো মেঘ কাটছেই না। যদিও সম্প্রতি ইমার্জেন্সি মুক্তির তারিখ ঘোষণা হয়েছে। ছবিতে শিখ সম্প্রদায়কে ভুলভাবে দেখানো হয়েছে বলে একাধিক শিখ সংগঠন দাবি করেছেন। ছবিটিকে শংসাপত্রও দেয়নি CBFC। বম্বে হাইকোর্টে অভিনেত্রী বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের করা হয়েছে। ছবিটির পরিচালক তারকা-বিজেপি সাংসদ নিজেই, এবং ছবিতে অভিনেত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে শিখ বিরোধী কয়েকটি দৃশ্য রয়েছে বলে অভিযোগ। আর এমন পরিস্থিতিতে মুম্বইয়ের পালি হিল এলাকায় সাধের বাড়ি বিক্রি করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। অল্প বয়সে বাড়ি ছেড়ে মুম্বই চলে গিয়েছিলেন তিনি, দীর্ঘ দিনের পরিশ্রমের পর পালি হিলের বাড়িটি কিনেছিলেন অভিনেত্রী।

বলিউডে সাফল্য পাওয়ার পরে রাজনীতির জগতে পা রেখেছেন কঙ্গনা। প্রথম বার নির্বাচনে প্রার্থী হয়েই জয়ী হয়েছেন তিনি। সামনেই তাঁর ছবি ‘ইমার্জেন্সি’ মুক্তি। অনেক আইনি জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে এই ছবি। এর মধ্যেই মুম্বইয়ে নিজের বিলাসবহুল বাড়ি বিক্রি করে দিলেন কঙ্গনা! এই বাড়িতেই রয়েছে কঙ্গনার প্রযোজনা সংস্থা ‘মণিকর্ণিকা ফিল্মস’। ২০১৭ সালে কেনা এই বাড়ি নিয়ে কম বিতর্কের ঝড় পোহাতে হয়নি কঙ্গনাকে। এই বাড়িটি তিনি কিনেছিলেন ২০ কোটি টাকা দিয়ে। এই বাড়ি বন্ধক দিয়েই ২০২২ সালে ২৭ কোটি টাকার ঋণও নিয়েছিলেন। এ বার সেই দোতলা বাড়িটি ৪০ কোটি টাকায় বিক্রি করলেন কঙ্গনা। তবে টাকার অভাব পড়ল নায়িকার? বাড়ির সঙ্গে ৫০০ বর্গফুটের গাড়ি রাখার জায়গাও রয়েছে। সঙ্গে নিজের স্বপ্নের বাড়ির অন্দরসজ্জার জন্যও বড় অঙ্কের টাকা খরচ করেছিলেন তিনি।

কিন্তু ২০২০ সালে এই বাড়িটি অবৈধ নির্মাণ হিসেবে চিহ্নিত করেছিল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি), তাই রোষের মুখে পড়েছিল অভিনেত্রী। তার পর সেটি ভেঙে ফেলারও সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বম্বে হাইকোর্টের পক্ষ থেকে স্থগিতাদেশ আসার পরে বাড়ি ভেঙে ফেলার কাজ বন্ধ হয়ে যায়। এবার সেই বাড়িটি বিক্রি করে দিলেন অভিনেত্রী। আসলে রাজনীতির জন্য এখন বেশিরভাগ সময়েই দিল্লি ও হিমাচল প্রদেশে কাটছে অভিনেত্রীর। তাই এই বাড়িতে থাকার মতো কেউ নেই, সেই কারণেই মুম্বইয়ের বাড়িটি তিনি বিক্রি করে দিচ্ছেন বলে সূত্রের খবর। আবার অনেকে বলছেন, ‘ইমার্জেন্সি’ বানাতে গিয়ে অর্থসঙ্কটের মুখে পড়েছেন হয়তো কঙ্গনা, তাই হয়তো তিনি পাকাপাকিভাবে সাধের বাড়িটিকে বিক্রি করে দিলেন।

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর