এই মুহূর্তে

হরিণের মাংস খাওয়া নিয়ে চুলোচুলি মমতা-আমিশার, এরপর কী ঘটল…………

নিজস্ব প্রতিনিধিঃ কী কাণ্ড! হরিণের মাংস খাওয়া নিয়ে চুলোচুলি বলিউডের দুই নায়িকার মধ্যে! এমনটা শুনেছেন কখনও? হ্যাঁ, অতীত ফেরালেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী মমতা কুলকার্নি। ২৫ বছর পর দেশে ফিরেছেন মমতা। নব্বইয়ের দশকে রীতিমতো রাজত্ব করেছেন মমতা কুলকার্নি। বলিউডে স্বল্প কেরিয়ারেই ভক্তমনে ঝড় তুলেছিলেন এই সাহসী মমতা। একাধিক ব্লকবাস্টার উপহার দিয়েছেন। কিন্তু ড্রাগ পাচার, মাদক ব্যবসার সঙ্গে জড়িত, কুখ্যাত ডন দাউদের সঙ্গেও তাঁর প্রেমের সম্পর্ক, একাধিক বিতর্কিত কারণে বলিউড ছাড়তে হয় তাঁকে। ২৫ বছর বিদেশে থাকার পর সদ্য দেশে ফিরেছেন তিনি। আর দেশে ফিরেই আবারও বিতর্ক তাঁকে ঘিরে। মহাকুম্ভে সন্ন্যাস গ্রহণ করে বিপাকে পড়েছেন মমতা কুলকার্নি।

কিন্নর আখড়ায় গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন মমতা। গেরুয়া বসনে সমস্ত নিয়ম মেনেই সন্ন্যাস নেন অভিনেত্রী। পরে তাঁকে মহামণ্ডলেশ্বর তকমা দেওয়া হয়। আর তা নিয়েই বিতর্ক। অভিযোগ ওঠে, মহামণ্ডলেশ্বর কি, সেটাই জ্ঞান নেই তাঁর! বেদ ও শাস্ত্র নিয়েও কোনও জ্ঞান নেই অভিনেত্রীর। এই নিয়ে মমতার বিরোধিতা করেন আখড়ার অন্যান্য সাধুরা। শেষমেশ তাঁকে কিন্নর আখড়া থেকে বিতাড়িত করা হয়। এই কারণেই এখন সংবাদের শিরোনামে রয়েছেন মমতা কুলকার্নি। সেই কারণে অভিনেত্রীর নানা সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হচ্ছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অতীতকে স্মরণ করলেন ‘করণ অর্জুন’ নায়িকা। জানালেন, একবার হরিণের মাংস খাওয়া নিয়ে আমিশা প্যাটেলের সঙ্গে বিশাল ঝামেলা বেঁধেছিল তাঁর।

‘আপ কি আদালত’-এ ঘটনাটি স্মরণ করে মমতা জানালেন, একবার তাঁর আমিশার সঙ্গে চার দিনের বিজ্ঞাপনের শুট চলছিল। সেই সময় তাঁদেরকে রাতেই শুধুমাত্র আমিষ খাবার পরিবেশন করা হত, তখন সবাই একসঙ্গে বসে খাবার খেতেন। তবে, খাবার অত্যন্ত জঘন্য ছিল। অতি কষ্টে মাংস চিবাতে হত। এরপর তিনি জানতে পারেন, তাঁদেরকে হরিণের মাংস খেতে দেওয়া হচ্ছে। তখন অভিনেত্রী রেগে বলেন, মানুষ চিকেন খায়, মাটন খায়, কিন্তু হরিণের মাংস কে খায়? সেই সময় আমিশা প্যাটেল তাঁর কাছেই দাঁড়িয়ে ছিলেন। কিন্তু তখনও আমিশাকে তিনি চেনেন না। কারণ তখন আমিশা ইন্ডাস্ট্রিতে একেবারে নতুন। তখন আমিশা বলে ওঠেন, “ওহ ভগবান! তোমরা সেলিব্রিটিরা এত দামি যে, সামান্য হরিণের মাংস নিয়েও তোমরা ঝামেলা করো।” এতে মমতা কুলকার্নি রেগে গেলেও আমিশাকে কিছু বলেননি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘এটা একটা দাগ’, পরিবারের জন্যে ৪০ কোটি তামাকের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়েছিলেন সুনীল শেট্টি

আবাসন লক্ষ্য করে গুলি নাকি অন্য কিছু? পুলিশের জালে অভিনেতা কমল আর খান

মা সরস্বতী লুকিয়ে শুনছেন অরিজিৎয়ের গান, থিম-মণ্ডপে উপচে পড়া ভিড়, জানুন কোথায়

মুম্বইতে অনুরাগ বসুর সরস্বতী পুজোয় চাঁদের হাট, একসঙ্গে হাজির হলেন সারা-আদিত্য-কার্তিক

ভারতের বুকেই ‘পাকিস্তান’! জানেন ‘বর্ডার ২’-এর হাই-ভোল্টেজ যুদ্ধের শুটিং কোথায় হয়েছে?

হিরণের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, হতে পারে ৭ বছরের জেল ও মোটা টাকা জরিমানা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ