এক সময়ে ঋণের দায়ে জর্জরিত ছিলেন, এখন করণভীরের সম্পত্তি টেক্কা দেবে শাহরুখকেও!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টেলিভিশনের চেনা ‘সাস-বহু’ ধারাবাহিক এবং রিয়‍্যালিটি শোয়ের ভিড়ে হঠাৎই নজর কাড়ছে এক নতুন ট্রেন্ড ‘মাইক্রো-ড্রামা’। অল্প সময়ের ছোট ছোট এপিসোডে টানটান গল্প, দ্রুত গতি আর আধুনিক উপস্থাপনায় এই ফরম্যাট এখন দর্শকদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। আর এই নতুন ঢেউয়ের সঙ্গেই নিজেকে মানিয়ে নিয়েছেন টেলিভিশনের পরিচিত মুখ করণবীর বোহরা। সম্প্রতি তাঁর নতুন শো “Deal To Pagal Hai” স্ট্রিম হচ্ছে বুলেট অ্যাপে। এই শোতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনার দায়িত্বও সামলাচ্ছেন করণবীর নিজেই। তাঁর সঙ্গী ও সহ-নির্মাতা মাধবী ভোজওয়ানি-র সঙ্গে মিলে তৈরি করেছেন এই প্রজেক্ট। শোতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন গীতা চৌধুরী ও ইশিকা মাখিজা।

এক সাক্ষাৎকারে করণবীর জানান, “Deal To Pagal Hai” আসলে সম্পর্কের টানাপোড়েন আর ‘ডিল’-এর ওপর ভিত্তি করে তৈরি এক রোমান্টিক কমেডি। তাঁর কথায়, “জীবনে আমরা প্রত্যেকেই কোনও না কোনও ডিলের মধ্যে থাকি-হোক তা পরিবার, প্রেম বা পেশা নিয়ে।” এই নতুন ধরনের গল্পই মাইক্রো-ড্রামার জগতে একেবারে আলাদা স্বাদ এনে দিচ্ছে।টেলিভিশন বা বড় OTT প্ল্যাটফর্ম ছেড়ে কেন তিনি এই ছোট ফরম্যাট বেছে নিলেন?

আরও পড়ুনঃক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বাধার মুখে শশী পাঁজা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ

করণবীরের মতে, মাইক্রো-ড্রামার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। অল্প সময়ে দর্শকদের মনোযোগ ধরে রাখার এই মাধ্যম দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। তিনি বলেন, “আমরা প্রতি মাসে একাধিক মাইক্রো-ড্রামা তৈরি করছি। এখানে কাজের সুযোগ অনেক বেশি, আর নতুন কিছু করার স্বাধীনতাও আছে।” তাঁর লক্ষ্য আরও বড়-এই ক্ষেত্রেই একদিন যশ রাজ ফিল্মস-এর মতো প্রযোজনা সংস্থা তৈরি করা এবং অভিনয়ে অমিতাভ বচ্চন-এর মতো প্রভাব বিস্তার করা। সব মিলিয়ে, বিনোদন জগতের এই নতুন ধারায় করণবীরের পদক্ষেপ স্পষ্ট করছে-আগামী দিনে মাইক্রো-ড্রামাই হতে চলেছে বড় পরিবর্তনের ইঙ্গিত।

 

‘ভয় পেও না, আমাকে নিয়ে আজগুপি কথা লিখে যাও, সমস্যা নেই’, এবার অমিতাভের নিশানায় কে?

‘ওঁর বোধহয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

বাড়িতে থাকা আমলকি দিয়েই বানান দোকানের মতো ক্যান্ডি, রইল সহজ রেসিপি

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

পুজোর ফুল তুলতে গিয়ে ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা-ছেলের, নয়ডায় মর্মান্তিক ঘটনা

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে ধান-ফুলের চাষে বড়সড় ক্ষতির আশঙ্কা, মাথায় হাত চাষীদের

হলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত ‘স্টার ট্রেক’, ‘এক্স-ম্যান’-খ্যাত অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, আমেরিকায় মৃত ৩

সাতসকালে সাউথ সিটি কমপ্লেক্সের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন