চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ কাপুরের ‘আরকে স্টুডিও’ ভেঙে পুনর্নির্মাণ, গুজব উড়িয়ে কী বললেন করিনা?

নিজস্ব প্রতিনিধি: কিংবদন্তি অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরের আইকনিক প্রযোজনা সংস্থা, আরকে স্টুডিও ভেঙে পুনরুদ্ধারের চেষ্টা করছেন রণবীর কাপুর। দিন কয়েক ধরেই এমনটা গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার এই গুজবে মুখ খুললেন রণবীরের তুতো দিদি করিনা কাপুর।রাজ কাপুরের আরকে স্টুডিওতে ১৯৮০ পর্যন্ত নিয়মিত একাধিক ছবির শুটিং হয়েছে। ববি সিনেমার ‘হম তুম এক কামরে মে বন্দ হ্যায়’-গানের কিছু শুটিংও হয়েছে এখানে। পাশাপাশি সতীর্থদের নিয়ে রাজ কাপুরের এলাহি পার্টির আয়োজনও হত এখানে। কিন্তু রাজ কাপুরের মৃত্যুর সঙ্গে সঙ্গে এই স্টুডিও তার জৌলুসও হারাতে বসে। তাই সম্প্রতি গুঞ্জন শুরু হয়েছিল যে, রণবীর কাপুর তাঁর দাদুর স্টুডিওটি পুনরুদ্ধারের চেষ্টা করছেন। এটি ১৯৪৮ সালে মুম্বইয়ের চেম্বুরে প্রতিষ্ঠিত হয়েছিল।

শোনা যাচ্ছিল, রণবীর শহরে একটি বড় জায়গার জন্য ২০ বছরের একটি লিজ চুক্তি স্বাক্ষর করেছেন। এর আগে গুজব উঠেছিল যে, কাপুর পরিবার ২০১৯ সালের মে মাসে আরকে স্টুডিওটি গোদরেজ প্রপার্টিজের কাছে ১৮০ কোটি টাকায় বিক্রি করে দিয়েছিল। তবে রণবীরের দিদি করিনা কাপুর খান বলেছেন যে, আরকে স্টুডিওস পুনরুজ্জীবিত হওয়ার খবরটি সত্য নয়। পারিবারিক গ্রুপেও এ নিয়ে আলোচনা হয়েছে। এটা হচ্ছে না। যদিও মানুষ সত্যিই চায় এটা হোক। রণবীর এখন তাঁর অভিনয়ের প্রতি মনোযোগী, যা তিনি ভালোবাসেন। রণবীর ‘ভারতের সেরা অভিনেতা’। তাঁর মনোযোগ কেবল নিজের কাজের উপরেই থাকা উচিত। হয়তো ললো আর রণবীরের এটা নিয়ে ভাবা উচিত, কারণ আমার মনে হয় না আমি একজন পরিচালক বা প্রযোজকের মতো করে ভাবতে পারব।’ ১৯৯৯ সালের ‘আ আব লট চলে’ ছবিটি আরকে ফিল্মস ব্যানারের অধীনে নির্মিত শেষ চলচ্চিত্র ছিল। সাফল্যের মধ্যগগনে থাকার সময় ‘আর কে ফিল্মস্‌’ তৈরি করেছিলেন রাজ কাপুর।

কিন্তু সেই সময় মায়ানগরীতে জাঁকিয়ে বসেছিল ‘নবকেতন ফিল্মস্‌’। প্রশাসনের অনুমতিতে প্রকাশ্য রাস্তায়, মাঠে-ময়দানে শুটিং চলত। কিন্তু তা পছন্দ ছিল না রাজের। কিন্তু টাকাপয়সার অভাবে চটজলদি স্টুডিও গড়ে তোলাও অসম্ভব ছিল। তাই ‘বরসাত’ ছবির সাফল্যের পরেই চেম্বুরে ২.২ একর জমি কিনে সেখানে স্টুডিও তৈরির কাজ শুরু করেন তিনি। কিন্তু তার মৃত্যুর সঙ্গে সঙ্গে স্টুডিও জৌলুস হারায়। তাই অনেকেই ভেবে ছিলেন রাজের জুতোতে পা গলাবেন তাঁর নাতি নাতনিরা। কিন্ত দুঃখ হলেও, করিনা জানান, তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন যে ‘আর কে স্টুডিও’র পুনর্নির্মাণ আর সম্ভব নয়। করিনাকে শেষবার রোহিত শেঠির ‘সিংহম এগেইন’-এ দেখা গিয়েছিল, যেখানে তিনি ‘সিংহম ২’-এর অজয় ​​দেবগনের স্ত্রী অবনীর চরিত্রে পুনরায় অভিনয় করেন। ছবিটিতে অর্জুন কাপুর, জ্যাকি শ্রফ, অক্ষয় কুমার, রণবীর সিংহ, দীপিকা পাডুকোন, টাইগার শ্রফ এবং সলমান খানও অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর তাঁকে পৃথ্বীরাজ সুকুমারনের বিপরীতে মেঘনা গুলজারের থ্রিলার ছবি ‘দায়রা’-তে দেখা যাবে।

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ