চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রথম দিনেই ২০ কোটি আয় করল করিনা-কৃতি-টাবুর “The Crew”

নিজস্ব প্রতিনিধিঃ বড় পর্দায় মুক্তি পেয়েছে করিনা কাপুর, কৃতি শ্যানন এবং টাবু অভিনীত সিনেমা ‘দ্য  ক্রিউর’ ( The Crew)। নারী প্রধান সিনেমা হিসেবে মুক্তির দিন সবচেয়ে বেশি আয়ের নজির গড়ল নতুন এই ছবি।  নির্মাতারা জানিয়েছেন, ‘ক্রিউ’ প্রথমদিন বক্স অফিসে আয় করেছে ২০ কোটি টাকা। আর তাতেই উচ্ছ্বসিত ছবির তিন অভিনেত্রী।

গত ২৯ মার্চ অর্থাৎ গুডফ্রাইডের দিন বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘ক্রিউ’। ছবি নিয়ে মোটের উপর ভালোই প্রতিক্রিয়া দিয়েছেন দর্শকরা ৷ আর মুক্তির পরেই শুরু হয়েছে উইকেন্ড। তাই নির্মাতাদের আসা যে এই দুদিনে এই সিনেমা বেশ ভালোই আয় করবে। বিশ্বব্যাপী বক্স অফিসের পরিসংখ্যান দেখে কৃতি লিখেছেন, “ঐতিহাসিক! আমরা অভিভূত।‘ অন্যদিকে কারিনা তার ইনস্টাগ্রামে বক্স অফিস রেকর্ড পোস্ট করে কৃতি শ্যানন এবং টাবু মেনশন করে লিখেছেন, “ আমরা এটা পেয়েছি!” একথায় প্রথমদিনে বক্স অফিসে আয় দেখে অভিভূত কলাকুশলীরা।

উল্লেখ্য ছবিতে করিনা কাপুর, কৃতি শ্যানন এবং টাবুকে দেখা গিয়েছে বিমান সেবিকার ভুমিকায় । তারপরেই তারা  সোনা পাচার চক্রের সঙ্গে জড়িয়ে যায়। যার পর থেকে ঘটে চলে একের পর এক ঘটনা।  এই প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে করিনা কাপুর, কৃতি শ্যানন এবং টাবুকে। ছবিটি সহ-প্রযোজনা করেছেন একতা কাপুর এবং রিয়া কাপুর। এই সিনেমাটি পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণন।এই ছবিটির শুটিং মূলত আবু ধাবি এবং মুম্বইতে হয়েছে।  

Published by:

Share Link:

More Releted News:

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ