চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুম্বইতে ১৭ কোটি টাকার ফ্ল্যাট কিনলেন কার্তিক

নিজস্ব প্রতিনিধি: মুম্বইতে সেলিব্রিটিদের সম্পত্তির মেলা। ফের মুম্বইতে সম্পত্তি কিনলেন বলিউডের শেহজাদা কার্তিক আরিয়ান। সদ্য মুক্তি পেয়েছে কার্তিক কিয়ারার ‘সত্যপ্রেম কি কথা’। বক্সঅফিসে বেশ আসর জমিয়ে দিয়েছে বলিউডের ফেভারিট জুটি। অল্প কিছুদিনেই বলিউডে নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন তিনি, সঙ্গে তাঁর দেশজুড়ে ভক্তসংখ্যা অগুন্তি। বিশেষত দেশের হাজার হাজার মহিলাদের ক্রাশ কার্তিক আরিয়ান। এবার ‘সত্যপ্রেম কি কথা’ সাফল্যের সঙ্গে সঙ্গেই মুম্বইয়ে ফ্ল্যাট কিনলেন অভিনেতা।

মুম্বইয়ের জুহু এলাকায় নিজের পরিবারের জন্যে নতুন ফ্ল্যাট কিনলেন কার্তিক। যার দাম প্রায় ১৭.৫০ কোটি টাকা। এটি জুহু এলাকার প্রেসিডেন্সি কো-অপারেটিভ সোসাইটির সিদ্ধি বিনায়ক বিল্ডিং-এ অবস্থিত। এর আগে, শাহিদ কাপুরের বাড়িতে ভাড়ায় থাকতেন শাহিদ। যার ভাড়া দিতে হতো প্রতি মাসে ৭.৫ লাখ টাকা। জুহুর একই এলাকায় নতুন সম্পত্তি কিনলেন তিনি। তাঁর নতুন অ্যাপার্টমেন্টটি ওই বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় অবস্থিত।

একটি প্রতিবেদন অনুসারে, কার্তিকের নতুন মুম্বাই অ্যাপার্টমেন্টের আয়তন ১৯১৬ বর্গ ফুট। চুক্তির স্থানান্তর দলিল ১.০৫ কোটি টাকার স্ট্যাম্প রয়েছে। গত ৩০ জুন তিনি সম্পত্তিটি কিনেছেন। ২০১৯ সালে, কার্তিক ভার্সোভায় একটি ফ্ল্যাট কিনেছিলেন যেখানে তিনি তাঁর পরিবারের সঙ্গে থাকতেন। যেটি ছিল ৪৫৯ বর্গফুটের। এদিকে, কার্তিকের ‘সত্যপ্রেম কি কথা’-এই মুহূর্তে ৫০ কোটি টাকা আয় ছাড়িয়েছে। কার্তিককে পরবর্তীতে চান্দু চ্যাম্পিয়ন ছবিতে দেখা যাবে। যা আগামি বছর মুক্তি পাবে। 

Published by:

Share Link:

More Releted News:

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

ফ্রি-তেই দেখুন ‘ভূত বাংলা’! কোথায় ও কীভাবে দেখবেন রইল তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ