দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউরোপের রাস্তায় কার্তিক, বিশ্বাস হচ্ছে না ভক্তের, আধার কার্ড দেখাবো? প্রশ্ন অভিনেতার

নিজস্ব প্রতিনিধিঃ ২০২২ সালে নিজের সবথেকে হিট ছবিটা দিয়েছেন কার্তিক আরিয়ান। আনিস বাজমির পরিচালনায় ‘ভুল ভুলাইয়া ২’ সুপার ডুপার হিট ছবি এই বছরের। ২০০ কোটির ব্যবসা করেছে কার্তিকের এই ছবি। আর এই ছবির সাফল্য উদযাপনে ইউরোপে গিয়েছেন কার্তিক। সেখানেও যে তাঁর ভক্তের সংখ্যা কম নয় তার প্রমাণ মিলল।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে কার্তিকের সঙ্গে ছবি তুলতে চাইছেন তাঁর এক ভক্ত। সেখানেই তাঁকে তাঁর ভক্ত বলে আমার বিশ্বাসই হচ্ছে না যে আপনিই কার্তিক আরিয়ান। এর উত্তরে একপ্রকার ঠাট্টা করে কার্তিক বলেন  ”আরে আমিই কার্তিক আরিয়ান। কী করব বলুন? আধার কার্ড দেখাব?”  

বলিউডে হাতে গোনা কিছু কাজ করেছেন কার্তিক। কখনও আবার জড়িয়েছেন বিতর্কেও। তার জেরে কাজ খোয়াতে পারেন অভিনেতা এমন আশঙ্কাও প্রকাশ করেছিলেন তাঁর অনুরাগীরা। কিন্তু বলা ভালো সেসবে জল ঢেলে বক্স অফিসে বিরাট সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে তাঁর ছবি ‘ভুল ভুলাইয়া ২’। আর তারপরেই থেকেই কার্তিকের বৃহস্পতি তুঙ্গে। কার্তিকের মহিলা ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। আর ভক্তদের আবদারও হাসিমুখে সামলান কার্তিক। 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এরপর হাতে প্রায় ৪টি ছবি রয়েছে তাঁর। আগামী ছবি ‘শাহজাদা’ তে পরেশ রাওয়াল, মণীষা কৈরালা, কৃতি শ্যাননের সঙ্গে কাজ করবেন কার্তিক। এছাড়াও আছে ‘ফ্রেডি’, ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ ও সাজিদ নাদিওয়ালার নাম না ঠিক হওয়া ছবি। কাজেই বলা যায় হাতে একের পর এক কাজ এখন কার্তিকের। বলিউডে তাঁর ভরাডুবি কমতে চলেছে।   

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ