‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

মুম্বইয়ের বিখ্যাত 'লালবাগচা রাজা' গণেশের পায়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ করলেন কার্তিক আরিয়ান।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ের বিখ্যাত ‘লালবাগচা রাজা’ গণেশের পায়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ করলেন কার্তিক আরিয়ান। এ বছর সেরা অভিনেতা হিসেবে চলচ্চিত্র পুরস্কার জিতেছেন কার্তিক আরিয়ান এবং মালয়ালাম সুপারস্টার মাম্মুটি। গতকাল (২২ সেপ্টেম্বর) গুজরাতে একটা নগরে আয়োজিত হয়েছিল ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নেন কার্তিক। কালো পোশাকে বেশ সুদর্শন লাগছিল অভিনেতাকে। কবির খানের পরিচালিত ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর জন্যে পুরস্কার জেতেন তিনি। পুরস্কার নিয়ে গুজরাত থেকে ফিরেই বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ‘লালবাগচা রাজা’র দর্শনে যান অভিনেতা। সঙ্গে নিয়ে যান কেরিয়ারের সবথেকে মূল্যবান পুরস্কারটিও।

এরপর বাপ্পার চরণে মাথা ঠেকিয়ে প্রণাম করেন এবং জাতীয় পুরস্কারটিও বাপ্পার চরণে অর্পণ করেন। অভিনেতার ভিডিওগুলি এখন ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে কার্তিককে ঐতিহ্যবাহী কুর্তা-পাজামায় বেশ সুদর্শন দেখাচ্ছে। পুরস্কার গণেশের পায়ে ছোঁয়ানোর পরেই ভক্তদের সঙ্গে সেলফি তোলেন অভিনেতা। ভক্তদের আবদার মেটান। বাপ্পার আশীর্বাদ মাথায় নিয়ে প্যাণ্ডেল থেকে বিদায় নেন। ঈশ্বরের প্রতি অভিনেতার এমন ভক্তি দেখে মন জুড়িয়ে গিয়েছে ভক্তদের।

 

কার্তিকের আগে ওই পুজো মন্ডপে সকালে গিয়েছিলেন রাজপাল যাদব। কোনও ভিআইপি লাইনে না দাঁড়িয়েই জনসাধারণের সঙ্গে মিশে বাপ্পার দর্শন নেন। ভক্তদের সঙ্গে সেলফি তোলেন। দিন কয়েক আগে শাহ্রুখ তাঁর মেয়ে সুহানা এবং স্ত্রী গৌরীকে নিয়ে বাপ্পার দর্শনে যান, তাঁদের মুহূর্তেই কয়েলতি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল। এদিকে গতকাল জাতীয় পুরস্কার হাতে পেয়েই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন কার্তিক। জানিয়েছিলেন, এটি তাঁর কাছে একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো। পুরস্কার জেতার পর, অভিনেতা সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি একটি ছোট শহর থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পর্যন্ত তাঁর যাত্রাপথের কথা তুলে ধরেন।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা