হাতে চওড়া ব্যান্ডেজ! গুরুতর আহত কার্তিক,তবু বন্ধ হল না শুটিং

Share:

নিজস্ব প্রতিনিধি : গুরুতর আহত হলেন কার্তিক আরিয়ান।তবু বন্ধ করলেন না শুটিং!হাতে ব্যান্ডেজ নিয়ে চালালেন বাইক, রেকর্ড হল শট।উদ্বেগে অনুরাগীরা। ছুটে এলেন চিকিৎসকেরা।ক্ষতের জায়গায় পড়ল ব্যান্ডেজ।চোখমুখও বিদ্ধস্ত আরিয়ানের।এই খবর প্রকাশ্যে আসতেই দর্শক মহলে উত্তেজনা ছড়িয়েছে নতুন জুটিকে নিয়ে। ফ্লোর থেকে ছবি, ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।

‘আশিকি ৩’ ছবিতে জুটি বাঁধছেন কার্তিক আরিয়ান ও শ্রীলীলা। ইতিমধ্যেই উত্তরবঙ্গে হাজির হয়েছে ছবির টিম।চলছে জোরকদমে শুটিং। কার্তিককে নতুন লুক উষ্নতা ছড়িয়েছে নেটপাড়ায়।অভিনেতাকে দেখা গিয়েছে আলুথালু চুল, গাল ভর্তি দাড়ি, পরনে সাদামাটা পোশাক।ছবির নতুন লুকে রীতিমতো শোরগোল ফেলেছেন বলিউড অভিনেতা। অন্যদিকে শ্রীলীলা রয়েছেন একেবারে ছিমছাম সাজে।উত্তরবঙ্গের চা বাগান থেকে জুটির রোমান্টিক মুহূর্তের ছবি ছড়িয়েছে সমাজমাধ্যমে।এর মাঝেই কার্তিকের আহত হওয়ার খবরে চিন্তার ভাজ অনুরাগীদের কপালে।অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন তারা।

জানা গিয়েছে বাঁ হাতে চোট পেয়েছেন তিনি।হাতে বড় ব্যান্ডেজ বাঁধা তাঁর। সেই অবস্থাতেই নায়িকার সঙ্গে শট দিতে দেখা গিয়েছে ‘ভুলভুলাইয়া’ অভিনেতাকে।বাইকে শ্রীলীলাকে বসিয়ে শট দিচ্ছেন নায়ক।বাঁ হাত জুড়ে ব্যান্ডেজ। ছবিতেই স্পষ্ট বোঝা যাচ্ছে হাতে চোট নিয়ে অভিনয় করছেন কার্তিক।ওই অবস্থায় শুটিং শেষ করে জুটির হোটেলে ফেরার ছবিও ছড়িয়ে পড়েছে।তখনও কার্তিকের হাতে ব্যান্ডেজ বাঁধা।

উল্লেখ্য,দিন কয়েক আগেই কার্তিক মতই আঙুলে চোট পান বরুণ।তিনি পূজা হেগড়ের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত।দুর্ঘটনার পর তড়িঘড়ি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে।প্রাথমিক ভাবে নিজেই নিজেকে সামলে নেন অভিনেতা।হাতে বরফ ঘষেছিলেন নায়ক।

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের অবনতি, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন…

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর