মুম্বই বিমানবন্দরে দুর্দান্ত লুকে ধরা দিলেন ক্যাট

Share:

নিজস্ব প্রতিনিধি : ফ্যাশনের দিক থেকে সর্বদা চর্চায় থাকে ক্যাট সুন্দরী। হালকা মেকআপে কিংবা ‘নো মেক আপ লুকে’ থাকতে ভালবাসে ক্যাট। যাকে বলে সাদা মাঠা লুক। ইদানিং ক্যামেরার আড়ালে থাকতে পছন্দ করেন অভিনেত্রী।মাঝেমধ্যে বিমানবন্দরে দেখা যায় তাঁকে। সম্প্রতি বেশিরভাগ সময়ই জিন্স টপ বা অন্য কোনও ওয়েস্টার্ন পোশাকে দেখা যায় না ক্যাটকে। বদলে ঢিলেঢালা ট্রাডিশনাল পোশাকে দেখা যায় তাঁকে। ছোট পোশাকে প্রায় দেখাই যায় না বলা চলে।এই নিয়ে গুঞ্জন তবে কি মা হতে চলেছে ক্যাট ? যদিও সেসবে পাত্তা না দিয়ে দিব্যি নিজের মত আছে বলিউড সুন্দরী। এবার বিমানবন্দরে অন্য লুকে দেখা গেল ক্যাটকে।

মু্ম্বাই ফিরছেন তিনি। মুম্বই বিমানবন্দরে এক অন্য লুকে ধরা দিলেন ক্যাটরিনা কাইফ। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে জলপাই রঙের পোশাকে নজর কেড়েছে ক্যাট। ট্রাডিশনাল চুড়িদার সঙ্গে রয়েছে কালো চশমা, খোলা চুলে অসাধারণ দেখাচ্ছে ক্যাটকে। ক্যামেরার উদ্দেশ্যে হাত ও নাড়তে দেখা যায় অভিনেত্রীকে।হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে সোজা নিজের গাড়িতে উঠে চলে যান তিনি।

এদিকে স্বামী ভিকি কৌশল তাঁর নতুন সিনেমা নিয়ে ভীষণ ব্যস্ত, অন্যদিকে স্ত্রী ক্যাটরিনা কাইফ একান্তই সময় কাটাচ্ছেন পাহাড়ে। ইদানিং ক্যাটরিনা সোশ্যাল মিডিয়ায় তেমনভাবে সক্রিয় থাকেন না। বৃহস্পতিবার (১ লা আগস্ট )ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ক্যাট। প্রথম ছবিতে দেখা গিয়েছে তিনি একটি বেঞ্চে বসে রয়েছেন এবং সামনে রয়েছে একটি বিরাট বড় লেক। প্রাকৃতিক সৌন্দর্য যেন হৃদয় ছুঁয়ে যাবে। দ্বিতীয় ছবিতে ক্যাট ফার্ম হাউসের ছবি পোস্ট করেছেন যেখানে তিনি ছুটি কাটিয়েছেন। বিশাল বড় ফার্ম হাউসটি দেখতে রাজকীয় লাগছে। তৃতীয় ছবিতেও পাহাড়ে এবং লেকের দুর্দান্ত মেলবন্ধন রয়েছে।

নিজের মত করে সময় কাটাচ্ছেন ক্যাট।  কখনো বা পাহাড়ে কখনো বা বিদেশে ছুটি কাটাতে ব্যস্ত তাকেন ক্যাট। অন্যদিকে ভিকি কৌশলও আগামী ছবি ‘ব্যাড নিউজ’ নিয়ে ব্যস্ত রয়েছে।ক্যাটকে শেষ দেখা গিয়েছে ‘Merry Christmas’ ছবিতে।  এখনও পর্যন্ত ক্যাটের আসন্ন ছবির বিষয়ে এখনও কিছু জানা যায় নি।

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা