একমুখ হাসি নিয়ে সাদামাঠা লুকে বিমানবন্দরে হাজির ক্যাট

Share:

নিজস্ব প্রতিনিধি :  বলিউড কুইন ক্যাট সর্বদা চর্চায় থাকে ফ্যাশন এবং সাজগোজ নিয়ে। কেননা খুব বেশি মেক আপ করেন না অভিনেত্রী। প্রায়ই সমাজমাধ্যমে তাঁর মিষ্টি ছবি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। বেশিরভাগ ছবিই মেক আপ ছাড়া। খুব সাধারণভাবে উপস্থাপন করে থাকেন নিজেকে।আবারও সাদামাঠা মিষ্টি ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন।

বিমানবন্দরে আউটিংয়ের সময়, অভিনেত্রীর এক দুর্দান্ত ছবি সামনে আসে। ছবিতে সাদা রঙের শার্টে অসাধারণ দেখাচ্ছে ক্যাটকে। শার্টের উপরে কালো রঙের জ্যাকেট পড়েছেন। নীল রঙের আরামদায়ক জিন্স, চোখে চশমা, মুখে সরল হাসি। ফের মেক আপ ছাড়াই লুকে ভাইরাল হয়েছেন ক্যাট। দেখেই মনে হচ্ছে ইতিবাচক ভাবনা এবং ভঙ্গি নিয়ে হাঁটছেন ক্যাট।

বুধবার ১০ জুলাই, অনুরাগীদের চমকে দিয়ে ক্যাটরিনা কাইফ তাঁর সামাজিক মাধ্যমে হঠাৎ এক ছবি শেয়ার করেছিলেন। ছবিতে অসাধারণ লাগছিল ক্যাটকে। ছবিটি তোলা হয়েছিল জার্মানির মিউনিখ শহর থেকে। তবে সেই  লুকে আবারও ঘায়েল হয়েছিলেন ভিকি। কমেন্টে হার্ট ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছিলেন।

উল্লেখ্য, বেশ কিছু দিন ধরে ক্যামেরার আড়ালে রয়েছেন অভিনেত্রী। এই নিয়েও কম জলঘোলা হচ্ছে না! অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল শ্রীরাম রাঘবনের মেরি ক্রিসমাস-এ। অন্যদিকে সামাজিক মাধ্যমেও খুব একটা সক্রিয় থাকেন নি অভিনেত্রী। তবে সম্প্রতি ভিকির সঙ্গে সংসারে চিড় ধরেছে এমন কথাও রটেছে বটে। তবে তাতে পাত্তা দিতে নারাজ কাইফ। তবে অভিনেত্রীর আসন্ন ছবি নিয়ে তেমন কোন খবর নেই।

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ