আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সানি লিওনের বিরুদ্ধে প্রতারণার মামলায় স্থগিতাদেশ কেরল হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি: প্রায় ৩ বছর আগে বলিউডের সেক্সি ডিভা সানি লিওন প্রতারণার দায়ে অভিযুক্ত হয়েছিলেন কেরালার একটি ইভেন্ট ম্যানেজমেন্টের দ্বারা। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৯ সালে কেরালার একটি ইভেন্টে সানিকে আমন্ত্রণ জানানো হলেও তিনি উদ্যোক্তার কাছ থেকে টাকা নিয়েও সেই ইভেন্টে উপস্থিত হন নি। পরে তাঁর বিরুদ্ধে হওয়া সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন সানি।

এমনকী জানান, তিনি অনুষ্ঠানে দুবার এসেছিলেন, কিন্তু সেই অনুষ্ঠানই নাকি হয় নি। তখনই ওই ইভেন্ট আয়োজকরা সানির বিরুদ্ধে কেরালা কোর্টে প্রতারণার অভিযোগ দায়ের করেন। সূত্রের অনুযায়ী, বুধবার কেরালা হাইকোর্ট প্রতিশ্রুতি অনুসারে সানির বিরুদ্ধে এই মামলার পরবর্তী সমস্ত প্রক্রিয়া স্থগিত করেছে। বিচারপতি জিয়াদ রহমান এ.এ. এর্নাকুলাম জুডিশিয়াল ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলাটি বাতিল করার আবেদনে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে। সানির বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, ক্রাইম ব্রাঞ্চ এর্নাকুলাম জেলার প্রোগ্রামের একজন সমন্বয়কারী পেরুমবাভুরের শিয়াস কুনহুমুহাম্মদ।

তাঁর মতে, অভিনেত্রী রাজ্য এবং বিদেশে স্টেজ শোতে পারফর্ম করার জন্য তাঁর সঙ্গে একটি চুক্তি করেছিলেন এবং তিনি ৩৯ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু সানি লিওন প্রতিশ্রুতি অনুযায়ী শোতে উপস্থিত না হয়ে চুক্তি লঙ্ঘন করেছিলেন। এবং সে টাকাও ফেরত দেয়নি। এছাড়া এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সুনীল রাজানিও এই মামলায় অভিযুক্ত। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৪০৬ (ফৌজদারি বিশ্বাস লঙ্ঘন) এবং ৪২০ (প্রতারণা) এর অধীনে অপরাধের অভিযোগ আনা হয়েছিল।

উল্টে অভিনেত্রী তাঁর আবেদনে উল্লেখ করেছিলেন যে, তিনি ৩০ লক্ষ টাকা চার্জে শোতে পারফর্ম করতে রাজি হয়েছিলেন। তবে তাঁকে মাত্র ২৫ লাখ টাকা দেওয়া হয়েছে। তাই তিনি শোতে উপস্থিত হতে অস্বীকার করেন। এমনকী তাঁর অনুষ্ঠানের তারিখ এবং স্থান পরিবর্তন হওয়ার ফলে, তাঁর যথেষ্ট আর্থিক ক্ষতি হয়। অভিনেত্রীর আরও দাবি, সমন্বয়কারীর উদ্দেশ্য ছিল তাঁকে প্রতিশ্রুত অর্থ সম্পূর্ণ পরিশোধ না করে শোতে অভিনয় করানো। তিনিও চাইলে আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ করতে পারতেন, কিন্তু তাঁর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনও প্রমাণ ছিল না। তবে আপাতত কেরালা হাইকোর্ট সানি লিওনের বিরুদ্ধে ২০১৯ সালে নথিভুক্ত প্রতারণার মামলার সমস্ত ফৌজদারি কার্যক্রম স্থগিত করেছে।

Published by:

Share Link:

More Releted News:

কীভাবে মারা গিয়েছিলেন মহুয়া? ৪১ বছর পর জানা যাবে সেই রহস্য

‘খলনায়ক’, ‘বাস্তব’-এর পর আসছে আরও এক সিক্যুয়েল, বড় ঘোষণা সুভাষ ঘাইয়ের

অবশেষে খোঁজ মিলল পরিচালক উৎসবের, দীর্ঘ ২৪ দিন কোথায় ছিলেন তিনি?

বিদেশের রাস্তায় সোনুর গানে মত্ত জেন জি, দেখেই কী করলেন গায়ক?

সুশান্ত মামলায় বড় স্বস্তি রিয়া চক্রবর্তীর, ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নির্দেশ আদালতের

নবম দিনেও বক্স অফিসে লক্ষ্মীলাভ, ১০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ