জন্মদিনেই উদ্ধার দক্ষিণী অভিনেত্রীর ঝুলন্ত দেহ, আটক স্বামী

আত্মহত্যা নাকি খুনের ঘটনা তা জানতে মৃত অভিনেত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: জন্মদিনেই চিরবিদায়। শুক্রবার কোঝিকোড়ের পরমবিল বাজারে অবস্থিত নিজের ফ্ল্যাট থেকেই উদ্ধার হল  দক্ষিণী অভিনেত্রী ও মডেল সাহানার ঝুলন্ত দেহ। আত্মহত্যা নাকি খুনের ঘটনা তা জানতে মৃত অভিনেত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃতের মায়ের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য সাহানার স্বামী সজাদকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেড় বছর আগে কাতার এয়ারলাইন্সে কর্মরত সজাদের সঙ্গে সাহানার বিয়ে হয়েছিল। বিয়ের পরেই মডেলিং জগতে পা রেখেছিলেন ২০ বছরের সাহানা। সুন্দরী হওয়ার কারণে মডেলিংয়ের পাশাপাশি তামিল ছবিতেও অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। মডেলিং ও অভিনয় জগত থেকে প্রচুর টাকা রোজগার করায় পণের জন্য সাহানার উপরে শ্বশুরবাড়ির লোকজন লাগাতার চাপ দিতে থাকে। এমনকী স্বামী সজাদও কাতার এয়ারলাইন্সের চাকরি ছেড়ে দেয়। নিজের মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সাহানার দেখা সাক্ষা‍ৎ বন্ধ করে দিয়েছিল শ্বশুরবাড়ির লোকজন। বাধ্য হয়েই শ্বশুরবাড়ি ছেড়ে কোঝিকোড় থেকে ১৪ কিলোমিটার দূরে পরমবিল বাজারের কাছে এক ভাড়াবাড়িতে উঠে আসেন সাহানা। ওই বাড়ি থেকেই এদিন দক্ষিণী মডেল ও অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

সাহানার মা দাবি করেছেন, তাঁর মেয়েকে খুন করা হয়েছে। কোনও মতেই  আত্মহত্যা করতে পারে না। তাঁর কথায়, ‘বৃহস্পতিবারই সাহানা আমাকে ফোন করেছিল। আজ শুক্রবার ওর ২০ তম জন্মদিন ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন পালনের পরিকল্পনা নিয়েছিল। জন্মদিন উপলক্ষে ছোট অনুষ্ঠান আয়োজন করেছিল। আমাদের সবাইকে ডেকেছিল। ও যদি আত্মহত্যাই করবে, তাহলে কেন নিজের জন্মদিন নিয়ে এতটা উ‍ৎসাহী ছিল?’

মাত্র ৯ হাজার টাকায় কলকাতা থেকে কেদারনাথ! কীভাবে যাবেন, কোথায় থাকবেন?

সকালে ঘুম থেকে উঠলেই বমি বমি ভাব? এড়িয়ে না গিয়ে জানুন আসল কারণ

মৃত্যু তিথি জানা নেই? পিতৃপক্ষের এই বিশেষ দিনে করতে পারেন শ্রাদ্ধ, জেনে নিন নিয়ম

ভালবাসা দিয়ে সঙ্গীর মান-অভিমান দূর করুন, সন্তানের থেকে সুসংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?