শুনতে হচ্ছে গালিগালাজ, ভক্তদের অত্যাচারে টুইটার অ্যাকাউন্ট মুছলেন ‘কেজিএফ’ পরিচালক

ভক্তদের থেকে সালার আপডেট এড়াতে টুইটার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক-প্রযোজক জুটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভক্তদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে টুইটার অ্যাকাউন্ট মুছে দিলেন জনপ্রিয় দক্ষিণী পরিচালক প্রশান্ত নীল। যার পরবর্তী ছবি সালার। ‘কেজিএফ’ সিরিজের খ্যাতির পর প্রশান্ত নীলের পরবর্তী ছবিতে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। আগামী সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে প্রভাসের সালার। ভক্তদের অপেক্ষার যেন বাঁধ ভেঙেছে। প্রশান্ত নীল পরিচালিত এবং হোমবল ফিল্মস দ্বারা প্রযোজিত সালার বছরের অত্যন্ত প্রত্যাশিত ছবির মধ্যে একটি হতে চলেছে। ভক্তরা প্রতি মূহুর্তে ছবির আপডেট জানতে পরিচালকের সোশ্যাল মাধ্যমের দরজায় কড়া নাড়ছে।

যার ফলে বিরক্ত হয়ে টুইটার অ্যাকাউন্টই ডিলিট করে দিলেন ছবির পরিচালক ও প্রযোজক। হ্যাঁ, রিপোর্ট অনুসারে, পরিচালক প্রশান্ত নীল এবং প্রযোজক বিজয় কিরাগান্দুর (Prashanth Neel, Vijay Kiragandur) তাঁদের টুইটার হ্যান্ডেলগুলি নিষ্ক্রিয় করে দিয়েছেন। ভক্তদের থেকে সালার আপডেট এড়াতে টুইটার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক-প্রযোজক জুটি। আসলে নির্মাতারা এখনও পর্যন্ত ছবিটির কোনও বড় আপডেট না শেয়ার করায়, ভক্তরা ট্রোলড করা শুরু করেছে, সেই কারণেই একপ্রকার অতীষ্ঠ হয়ে সোশ্যাল প্রোফাইল নিষ্ক্রিয় করে দিলেন প্রশান্ত নীল। এমনকী রিপোর্ট অনুযায়ী, কয়েকজন নাকি পরিচালক এবং প্রযোজককে গালাগালাজও করেছেন।

সালার সম্পর্কে

কয়েকদিন আগে, গুজব রটেছিল যে সালার মুক্তির তারিখ পিছোচ্ছে। পরে গুজব উড়িয়ে নির্মাতারা জানান যে, প্রভাস আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। ছবির নায়িকা শ্রুতি হাসান। ছবিতে পৃথ্বীরাজ সুকুমারনানকেও মুখ্য ভূমিকায় দেখা যাবে। এছাড়াও ছবিতে রয়েছেন, জগপতি বাবু, মধু গুরুস্বামী এবং ঈশ্বরী রাও। সালার হিন্দি, তামিল, কন্নড় এবং মালায়ালম ভাষায় মুক্তি পাচ্ছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে