গলায় প্রেমিকের নামের লকেট, তবে কী সত্যি বেদাংয়ের প্রেমে পড়েছেন খুশি?

'আর্চিস' অভিনেত্রী সম্প্রতি নিজের কয়েকটি ক্লোজ-আপ ছবি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে তাঁকে গলায় একটি V ও K অক্ষরের আদ্যক্ষরযুক্ত লকেট  পরে থাকতে দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের সম্পর্কের চড়াই-উতরাই লেগেই রয়েছে। কে কখন নতুন সম্পর্কে জড়াচ্ছে, কার কখন সম্পর্ক ভাঙছে, সবটাই খবরের শিরোনামে ওঠে। বহুদিন ধরেই জল্পনা চলছিল, প্রেমে পড়েছেন শ্রীদেবী এবং বনি কাপুরের কন্যা খুশি কাপুর। ‘দ্য আর্চিস’ সিনেমাটি মুক্তির পর থেকেই এই জল্পনা চলছিল। যদিও স্বল্প কয়েকদিন হল, তিনি ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছেন। ইতিমধ্যেই তিনটি সিনেমায় অভিনয় করে ফেলেছেন। তার মধ্যে দুটি ছবিতে তিনি জুটি বেঁধেছিলেন সইফ আলি খানের ছেলে ইব্রাহিম খান, এবং আমির খান পুত্র জুনায়েদ খানের সঙ্গে। এবং ডেবিউ ছবিতে বেদাং রায়নার সঙ্গে জুটি বেঁধেছিলেন ‘নাদানিয়ান’ অভিনেত্রী খুশি কাপুর।

তখন থেকেই জল্পনা বেদাং রায়নার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন খুশি। প্রেমিক যুগলকে প্রায়শই একসঙ্গে দেখা যায়। তাঁদের ছবিও ভাইরাল হয়। কিন্তু কিছুতেই সম্পর্কে শিলমোহর দিচ্ছিলেন না তাঁরা। অন্যদিকে তাঁর দিদি জাহ্নবী কাপুরও শেখর পাহারিয়ার সঙ্গে সম্পর্কের শিলমোহর দিচ্ছেন না। তবে দিদি এ বিষয়ে ভক্তদের ফাঁকি দিলেও খুশি কাপুর অবশেষে বেদাং রায়নার সঙ্গে তাঁর সম্পর্কের শিলমোহর দিলেন। তবে সরাসরি নয়! ‘আর্চিস’ অভিনেত্রী সম্প্রতি নিজের কয়েকটি ক্লোজ-আপ ছবি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে তাঁকে গলায় একটি V ও K অক্ষরের আদ্যক্ষরযুক্ত লকেট  পরে থাকতে দেখা গিয়েছে। আর এতেই বুঝতে বাকি নেই যে, V অক্ষরের লকেটটি বেদাং রায়নার নামে উৎসর্গীকৃত। ছবিতে, খুশি কাপুরকে একটি চেক কলারযুক্ত পোশাক পরা থাকতে দেখা গিয়েছে। তবে, ঈগল-চোখের ভক্তরা দ্রুত তাঁর কাস্টমাইজড দুলটি খুঁজে বের করেছেন। এবং মনে করেছেন, এভাবেই বেদাং রায়নার সঙ্গে সম্পর্কের বিষয়টি নিশ্চিত করলেন খুশি কাপুর।

 

গতবছর তাঁর দিদি জাহ্নবীও শেখর পাহারিয়ার নামাঙ্কিত একটি লকেট পরে ভক্তদের অবাক করেছিলেন। ছবিগুলি শেয়ার করে, খুশি কাপুর ক্যাপশনে একটি সাদা ইমোজি দিয়েছেন। খুশি কাপুর তাঁর কথিত প্রেমিকের নাম সম্বলিত অলংকার পরেছিলেন, এটিই প্রথমবার নয়। গত বছর, খুশি তার বোন জাহ্নবী কাপুরের সঙ্গে মালদ্বীপে গিয়েছিলেন। তখন ভক্তরা দেখতে পেয়ে ছিলেন যে, শ্রীদেবীর ছোট মেয়ে একটি ব্রেসলেট পরে আছে, যেখানে তার কথিত প্রেমিকের নাম লেখা আছে। খুশির বড় বোন জাহ্নবীও একটি দুল পরেছিলেন যার উপর ‘শিকু’ লেখা ছিল। সাম্প্রতিক মাসগুলিতে খুশি কাপুর এবং বেদাং রায়নাকে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গিয়েছে। করণ জোহরের চ্যাট শো, কফি উইথ করণে, বেদাং রায়নার বিষয়ে খুশি কাপুর বলেছিলেন, “বেদাং এবং আমি কেবল ভালো বন্ধু ছিলাম’?” অগস্ট মাসে ICW 2024-তে ডিজাইনার গৌরব গুপ্তার পোশাকে সজ্জিত হয়ে প্রথম একসঙ্গে র‍্যাম্পে হাঁটেন। খুশি কাপুরকে শেষবার ইব্রাহিম আলি খানের সঙ্গে ‘নাদানিয়ান’ ছবিতে দেখা গিয়েছিল। আর বেদাং রায়নাকে শেষবার আলিয়া ভাটের ‘জিগরা’ ছবিতে দেখা গিয়েছে। যেখানে বেদাং অভিনয়ের জন্যে অত্যন্ত প্রশংসিত হয়েছিলেন।কোনও ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের