কিয়ারা-সিদ্ধার্থের সম্পর্ক ছেদের কারণ, কার্তিকের সঙ্গে চুমু নয়তো!

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই জানা গিয়েছে বলিউডের আরেক টপ জুটি সিদ্ধার্থ মলহোত্রা আর কিয়ারা আডভানির সম্পর্ক ভাঙনের কথা। ইতিমধ্যেই এই জনপ্রিয় জুটির আলাদা হওয়ার খবর রাষ্ট্র হয়ে গিয়েছে চারিদিকে। এমনকী, বলিপাড়ার অন্দরে গুঞ্জন, কিয়ারার সঙ্গে বিচ্ছেদের পর একদমই ভালো নেই সিদ্ধার্থ। এভাবে কিয়ারার সঙ্গে ছাড়াছাড়ি নিয়ে তিনি নিজেও ডিপ্রেশড। যদিও সিদ্ধার্থ-কিয়ারা তাঁদের সম্পর্কের কথা কোনোদিনও প্রকাশ্যে আনেননি।

কিন্তু তাঁদের একসঙ্গে সময় কাটানোর প্রচুর ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়েছিল, সেখান থেকেই তাঁদের সম্পর্কের কথা চাউর হয়, কার্যত সেলিব্রিটিদের এই ধরনের চালচলনই অনেক কথা বলে দেয়। যাই হোক, কিয়ারা এখন ব্যস্ত তাঁর নিজের ছবির প্রোমোশন নিয়ে! তাঁর আগামী ছবি ‘ভুল ভুলাইয়া ২’, যেখানে তিনি অভিনেতা কার্তিক আরিয়ান-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।

সোমবার কিয়ারার দেখা মিলল শিমারি সিলভার বডি হাগিং পোশাকে, সঙ্গে ছিলেন কার্তিক আরিয়ান। কালো লেদার জ্যাকেট আর সাদা প্যান্টে কার্তিক পুরো হ্যান্ডসাম হাঙ্ক। আর কিয়ারা এবং কার্তিককে একসঙ্গে দেখেই সোশ্যাল মিডিয়া তোলপাড়। কেউ কেউ তো বলেই দিচ্ছেন, সিদ্ধার্থ-কিয়ারার সম্পর্ক ছেদের কারণ কার্তিক! কেউ কেউ বলছেন, কিয়ারাকে সিদ্ধার্থের সঙ্গেই ভাল মানায়।

প্রসঙ্গত, ‘ভুলভুলাইয়া ২’ এর ট্রেলার আজকেই আসার কথা। শোনা যাচ্ছে, ছবিতে নাকি কার্তিক-কিয়ারার একটি জোরালো চুমু রয়েছে। আর সেটাই ট্রেলারের বড় হাইলাইটস হতে চলেছে। উল্লেখ্য, ‘শেরশাহ’ ছবি থেকেই সিদ্ধার্থ-কিয়ারার প্রেম শুরু হয়। কিন্তু সেই সম্পর্ক বিয়ে অবধি টিকল না। যদিও এই নিয়ে সিদ্ধার্থ-কিয়ারা এখনও মুখ খোলেননি।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে