‘শেষ গানের রেকর্ডিংয়ে এসে কে কে যেন বিদায় জানিয়ে গেল ‘- গুলজার

অবশেষে মুক্তি পেল কে কে-এর শেষ রেকর্ড করা গান। সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন হিন্দি ছবি 'শেরদিল দ্য পিলিভিট সাগা'র গান, 'ধূপ পানি বাহনে দে'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে সোমবার মুক্তি পেল কে কে-এর শেষ রেকর্ড করা গান। সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন হিন্দি চলচ্চিত্র ‘শেরদিল দ্য পিলিভিট সাগা’র গান, ‘ধূপ পানি বাহনে দে’। বিখ্যাত গীতিকার গুলজার সাহাবের কথায় এবং শান্তনু মৈত্রর সুরে গানটি গেয়েছেন কে কে। ‘শেরদিল দ্য পিলিভিট সাগা’র প্রথম গান।  আসলে

এই গানের মধ্যে দিয়েই পরিবেশ সংরক্ষণের একটি মর্মস্পর্শী বার্তা দিয়েছেন নির্মাতারা। প্রবীণ গুলজার তাঁর লেখণীর মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন প্রকৃতির সৌন্দর্য্যের কথা। আর এই গানটি প্রকাশ পাওয়ার পরেই ভক্তরা আবেগপ্রবণ হয়ে পড়েছেন, কারণ এটি কে কে-র গাওয়া শেষ গান। গানটি ইউটিউবে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই ভক্তরা শোক প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন, “তাঁর কণ্ঠস্বর যে স্বস্তি দেয়। বিশ্বাস করা কঠিন যে, আমরা তাঁর কাছ থেকে আর কোনও নতুন গান পাব না।” আরেকটি মন্তব্যে লেখা ছিল, “কেকে স্যার আমাদের হৃদয়ে চিরকাল থাকবেন।” অন্য একজন ভক্ত মন্তব্য করেছেন, “কোন কথা নেই, আমার হৃদয় ভারী হয়ে গিয়েছে, জানি না তা ভাষায় কী করে প্রকাশ করব। একই কণ্ঠ এবং একই শক্তি নিয়ে ফিরে আসুন। ততক্ষণ পর্যন্ত আমরা আপনার গান রিওয়াইন্ড করেই যাব।”

গত ৩১ মে কলকাতার বুকেই মারা গিয়েছেন কেকে। কলকাতার দুটি কলেজে লাইভ কনসার্ট করতে এসেছিলেন তিনি। কিন্তু শো শেষে আচমকাই ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। নজরুল মঞ্চে শেষ শো করে গেলেন তিনি। তাঁর মৃত্যুতে তোলপাড় গোটা দেশ। তরুণ প্রজন্মের কাছে কে কে-র গানগুলি যেন চিরকাল মনে রয়ে যাবে। তাঁর স্মৃতি হিসাবে কন্ঠ কয়েক প্রজন্মের মানুষের কাছে অমর থাকবে।

 

এমনকী কে কে-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এই গানের নির্মাতারা। গুলজার বলেছেন, এই গানটির রেকর্ডিংয়ের সময়, কেকে তাঁর বহু পুরোনো গান, ‘মাচিস’ এর ‘ছোড় আয়ে হাম’ গানটি গেয়েছিলেন। সেই ভিডিও বেশকিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুএর ফিরে আসছে। সেখানে দেখা যাচ্ছে বরাবরের মত দক্ষতার সঙ্গে গান গাইছেন কে কে। গানের শেষে তুখোড় শিস দিচ্ছেন। আর গুলজার সাহাব তাঁর শিশ্যের এমন কাজ দেখে বলছেন, ”ক্যায়া বাত”। 

উল্লেখ্য, এই গানটির মাধ্যমেই বলিউডে অভিষেক হয়েছিল কে কে-এর। এমনকী তিনি আরও বলেন, সৃজিত তাঁর অনেক উপকার করেছে, তাঁর জন্যই কেকে-র সঙ্গে বহু বছর পর তাঁর দেখা হল। কে কে যখন শেরদিলের জন্য গানটি গাইতে আসেন, তখন তাঁর মন আনন্দে ভরে গিয়েছিল। এটি ভেবে লজ্জা লাগছে যে, এই শেষ গানটিই কে কে-র শেষ গান হিসেবে বিবেচিত হল, যেন এই গানটি গাইতে এসেই সে বিদায় জানিয়ে গেলেন গুলজার সাহাবকে। 

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী