ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড়

Share:

নিজস্ব প্রতিনিধি : এবারের মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। ছেলের সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত চন্দ্রচূড়ের মা-বাবা। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সে।

এবারের মাধ্যমিক পরীক্ষায় ৭০০ নম্বরের মধ্যে ৬৯৩ পেয়েছে চন্দ্রচূড়। পরীক্ষায ভালো নম্বর সে যে করতে পারবেন, সেই আত্মবিশ্বাস ছিল। মাধ্যমিকে প্রথম হওয়ার পর চন্দ্রচূড় জানান, পড়াশোনার বাঁধা ধরা কোনও সময় ছিল না তাঁর। যখন ভালো লাগত তখনই পড়তেন। পড়াশোনার পাশাপাশি আবৃত্তি, গল্পের বই পড়া, তাৎক্ষণিক বক্তৃতা করতে ভালো লাগত তাঁর। এরপরই চন্দ্রচূড় জানান, ‘আমি বড় হয়ে চিকিৎসক হতে চাই। মা-বাবাও চান, আমি যাতে চিকিৎসক হই। ভবিষ্যতে সেই স্বপ্ন পূরণের দিকেই এগোব।‘

মাধ্যমিকে ছেলের সাফল্য নিয়ে চন্দ্রচূড়ের বাবা সুশান্ত সেন জানান,  “এই দিনটি দেখার আশাতেই ছিলাম। ও কোনওদিনও ক্লাসে দ্বিতীয় হয়নি। সব সময় প্রথম হয়েই এসেছে। তবে এবারে প্রথম হবে ভাবিনি। ভেবেছিলাম এক থেকে দশের মধ্যে থাকবে। ও আগামীদিনে ডাক্তারি নিয়ে পড়ুক, সেটাই আমাদের ইচ্ছে।‘ ছেলের সাফল্যে উচ্ছ্বসিত চন্দ্রচূড়ের মা জানান, ‘ওকে পড়াশোনার জন্য কখনও বলতে হত না। কোনও বাঁধাধরা নিয়ম মেনে ওকে পড়তে দেখিনি। ওর মাস্টারমশাইরা ওকে খুব সাহায্য করেছে। আমিও যতটা পেরেছি, ওকে সময় দিয়েছি। মাধ্যমিক পরীক্ষায় ও প্রথম হয়েছে। খুব ভালো লাগছে।‘

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড