গাজায় গণহত্যার প্রতিবাদ জানানোয় মুম্বইয়ের স্কুল অধ্যক্ষকে পদত্যাগের নির্দেশ  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টানা ৭ মাস ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে ইজরায়েল বাহিনী। তা নিয়ে সরব হয়েছেন বিশ্বের বহু দেশের রাষ্ট্রনেতারা। এবার গাজায় গণহত্যা নিয়ে মুখ খুললেন মুম্বাইয়ের সোমাইয়া স্কুলের প্রিন্সিপাল। আর তাতেই  তাঁকে পদত্যাগের নির্দেশ দিল স্কুল কর্তৃপক্ষ।

টানা ১২ বছর ধরে মুম্বাইয়ের সোমাইয়া স্কুলের সঙ্গে যুক্ত রয়েছেন পারভিন শেখ। পাশাপাশি ৭ বছর ধরে তিনি ছিলেন ওই স্কুলের প্রিন্সিপাল পদে। তবে আচমকাই তাঁকে পদত্যাগের নির্দেশ দিল স্কুল কর্তৃপক্ষ। কারণ,  পারভিন শেখ নিজের টুইটার হ্যান্ডেলের  গাজায় গণহত্যার প্রতিবাদ জানিয়েছিলেন। তবে তিনি পদত্যাগ করতে অস্বীকার করেছেন।

এই নিয়ে পারভিন জানান, ‘২৬ এপ্রিল অনুষ্ঠিত একটি বৈঠকে ম্যানেজমেন্ট আমাকে পদত্যাগ করতে বলে।  তবে আমি কাজ চালিয়ে গেছি। কিন্তু বর্তমানে আমাকে পদত্যাগ করতে বাধ্য করার জন্য ম্যানেজমেন্ট প্রতিনিধিরা চাপ দিচ্ছে।’ তিনি আরও জানান, ‘আমি গণতান্ত্রিক ভারতে বাস করি। সেখানে আমি নিজের বাকস্বাধীনতার প্রয়োগ করে নিজের বক্তব্য তুলে ধরেছি। তাহলে আমি কেন পদত্যাগ করব?’ অন্যদিকে গাজায় গণহত্যা নিয়ে প্রতিবাদ শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তাতেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বহু পড়ুয়া। এই আবহে গাজায় গণহত্যা নিয়ে প্রতিবাদ করায় মুম্বইয়ের স্কুল অধ্যক্ষকে পদত্যাগের নির্দেশ দিল কর্তৃপক্ষ।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস