জেনে নিন ‘হাসির ফেরিওয়ালা’ রাজু শ্রীবাস্তবের সম্পর্কে কিছু অজানা তথ্য

বলিউডের একাধিকবার তাবড় তাবড় তারকাদের সঙ্গে বড় পর্দায় অভিনয় করেন তিনি। ১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর উত্তর প্রদেশের কানপুর জেলায় একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজু শ্রীবাস্তব (RAJU SRIVASTAVA), ১৯৮০ দশকের শেষের দিকে বলিউডে আত্মপ্রকাশ করেন। ২০০৫ সালে স্ট্যান্ড-আপ কমেডি শো “দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ” এর প্রথম সিজনে অংশগ্রহণ করার পরেই তিনি জনপ্রিয়তার শীর্ষে জায়গা করে নেন। এরপর থেকেই তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সাফল্যের সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠতে থাকেন তিনি। সঙ্গে বলিউডের একাধিকবার তাবড় তাবড় তারকাদের সঙ্গে বড় পর্দায় অভিনয় করেন তিনি। ১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর উত্তর প্রদেশের কানপুর জেলায় একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

তবে তিনি হাসির ফেরিওয়ালা বলেই বেশি খ্যাত। তাঁর দুর্ধর্ষ কমিক অভিনয় মন জয় করে নিয়েছে সবার। তাঁর পিতা রমেশ চন্দ্র শ্রীবাস্তব ছিলেন ‘বলাই কাকা’ নামে পরিচিত একজন কবি। রাজুও দারুণ মিমিক্রি করতে পারেন, ছোটবেলা থেকেই তিনি একজন কমেডিয়ান হতে চেয়েছিলেন। এবং তাই হয়েছেন। গোটা দেশ জুড়ে তাঁর সুস্থতা কামনা করছেন। ব্যক্তিগত জীবনে তাঁর স্ত্রীর নাম শিখা এবং দুই সন্তানের নাম অন্তরা এবং আয়ুষ্মান।

বলিউডে রাজুর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলি হল, রাজু ‘ম্যায়নে প্যার কিয়া’, ‘বাজিগর’, ‘বোম্বে টু গোয়া’, এবং ‘আমদানি আত্থান্নি খারচা রূপাইয়া’। তবে শুধু চলচ্চিত্র এবং কমেডি শো নয়, তিনি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর তৃতীয় সিজনেও অংশগ্রহণ করেছিলেন। এদিকে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ ছাড়াও, তিনি ‘কমেডি সার্কাস’, ‘দ্য কপিল শর্মা শো’, ‘শক্তিমান’ সহ আরও বেশ কয়েকটি কমেডি শো-এ অংশ নিয়েছিলেন।

 

আসুন রাজু শ্রীবাস্তবের জনপ্রিয় সিনেমাগুলির দিকে ফিরে তাকাই। যেখানে তিনি শাহরুখ খান, সালমান খান এবং অন্যান্য বলিউড সুপারস্টারদের সঙ্গে একাধিক ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন, তবে ছবিতে তাঁর চরিত্র ছোট হলেও, তিনি মুলত নিজেকে ভারতের অন্যতম প্রধান স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

‘বাজিগর’ ( ‘Baazigar’)-এ রাজু শ্রীবাস্তব (১৯৯৩)

শাহরুখ খান অভিনীত ‘বাজিগর’-এ রাজু শ্রীবাস্তব একজন কলেজ ছাত্রের ভূমিকায় অভিনয় করেছিলেন। এই ছবির কাহিনী অনুযায়ী, একজন বিজনেস টাইকুনের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ এক যুবক লোকটির ছোট মেয়েকে প্রলুব্ধ করে, কিন্তু তার আগে তাঁর বড় বোনের সঙ্গে প্রেমের অভিনয় করে ওই যুবক তাঁকে মেরে ফেলে। এই ছবি পরিচালনা করেছেন আব্বাস আলিভাই বার্মাওয়ালা এবং মাস্তান আলিভাই বার্মাওয়ালা। মুভিটিতে আরও অভিনয় করেছেন, শাহরুখ-কাজল, এবং শিল্পা শেঠী।

রাজু শ্রীবাস্তব ‘ম্যায়নে প্যার কিয়া’ (Maine Pyar Kiya) (১৯৮৯)

রাজু সলমন খান অভিনীত ‘ম্যায়নে প্যার কিয়া’-তে একজন স্থানীয় Thug এর চরিত্রে অভিনয় করেছিলেন। সলমন খান এবং ভাগ্যশ্রী সমন্বিত রোমান্টিক-ড্রামা ফ্লিকটি ১৯৮৯ সালে গোটা দেশে মুক্তি পেয়েছিল এবং এই ছবি ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় ক্লাসিক্যাল চলচ্চিত্র হিসাবে পরিচিত।

রাজু শ্রীবাস্তব ‘আমদানি আত্থান্নি খারচা রূপাইয়া’ (Aamdani Atthanni Kharcha Rupaiya) (২০০১)

সিনেমাটিতে বাবা চিন চিন ছু চরিত্রে অভিনয় করেছিলেন রাজু শ্রীবাস্তব। এই সিনেমায় দেখানো হয়, তিনজন নারী উপার্জনের জন্য ঘর থেকে বের হন। যা তাঁদের বেকার স্বামীদের বিরক্ত করে, আর শেষে তাঁদের থামানোর জন্যে চরম পর্যায়ে চলে যান স্বামীরা। কে. রাঘবেন্দ্র রাও এবং এ.এস. রবীন্দ্রবাবু পরিচালিত এই ছবিটিও দারুণ হিট হয়েছিল পর্দায়।সিনেমাটিতে অভিনয় করেছেন গোবিন্দ, জুহি চাওলা ও টাবু।

রাজু শ্রীবাস্তব ‘কায়দি’ (Qaidi) (২০০২)

এই ছবিতে পুলিশের হাভিনদারের চরিত্রে অভিনয় করেছিলেন রাজু। এই অ্যাকশন মুভিটি পরিচালনা করেছিলেন T.L.V. প্রসাদ। এতে অভিনয় করেছিলেন অর্চনা, মিঠুন চক্রবর্তী এবং রাজা মুরাদ।

রাজু শ্রীবাস্তব ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ (Main Prem Ki Deewani Hoon) (২০০৩)

এই সিনেমায় রাজু অভিনয় করেছিলেন একজন চাকরের ভূমিকায়। এই ছবিই একজন প্রাণবন্ত আনন্দে ভরা আজকের প্রজন্মের একটি মেয়ে সঞ্জনার গল্প। সে তাঁর নিজের শর্তে জীবনযাপন করেন। কিন্তু তাঁর মা সুশীলা যখন তাঁর বিয়ে ঠিক করেন একটি বড় লোকের ছেলের সঙ্গে তখনই ঝামেলা শুরু হয়। সূরজ আর. বরজাতিয়া পরিচালিত, এই ছবিতে অভিনয় করেছিলেন হৃতিক রোশন, করিনা কাপুর এবং অভিষেক বচ্চন।

পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে মিলল না স্বস্তি, শাহরুখ-অজয়-টাইগারকে নিয়ে বড় সিদ্ধান্ত দিল্লি হাইকোর্টের

আটটি চেম্বারে রমরমিয়ে ‘চিকিৎসা’, ফি ৮০০ টাকা! সোনারপুরে গ্রেফতার ‘ভুয়ো ডাক্তার’

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের

‘গাড়ি থামিয়ে সাহায্য করলেন না কেন?’, গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে মুখ খুললেন বাইকার সিয়া

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র