প্রকাশ্যে এল পোস্টার, কবে মুক্তি পাচ্ছে রণবীরের ‘শামশেরা’

প্রকাশ্যে এল 'শামশেরা'-এর পোস্টার। আর সেখানেই রণবীরের লুক প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর ফ্যানেরা রীতিমত মুগ্ধ হয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একের পর এক চমক রণবীরের। এবার  প্রকাশ্যে এল ‘শামশেরা’-এর পোস্টার। আর সেখানেই রণবীরের লুক প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর ফ্যানেরা রীতিমত মুগ্ধ হয়েছেন তাঁর উপর। পোস্টারের পাশাপাশি ছবি মুক্তির দিনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ছবির টিম। ২২ জুলাই মুক্তি পাবে এই ছবি। করণ মলহোত্রার এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্ত ও বাণী কাপুরকে। হিন্দি তামিল ও তেলেগু এই তিন ভাষায় মুক্তি পাবে রণবীরের ‘শামশেরা’। 

পোস্টারে এক পৌরাণিক চরিত্রের আদল দেখা যাচ্ছে রণবীরের। গায়ে উত্তরীয়, গাল ভর্তি দাড়ি, সন্ন্যাসীর মত চুল আর হাতে একটি কৃপাণ। এক পৌরাণিক চরিত্র বলেই ঠাহর হচ্ছে রণবীরকে। গল্পের প্রেক্ষাপট কাজা। যা মূলত কল্পনার এক শহর। যেখানকার উপজাতি শুধ সিং নামে এক শক্তিশালী ব্যক্তির হাতে নির্যাতিত। দাসত্বের জীবন বহন করে তাঁরা। তেমনিই এক মানুষ যিনি এই দাসত্ব থেকে শুধুমাত্র নিজের ক্ষমতাবলে দাস থেকে নিজেকে নেতৃত্বদানকারী হিসাবে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন সেই হলেন রণবীর।পর্দায় সঞ্জয় দত্ত তাঁর চরম শত্রু। সঞ্জয় দত্ত এই ছবির এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। ইতিমধ্যেই ছবির পোস্টারটি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনি। 

ছবি প্রসঙ্গে বলতে গিয়ে পরিচালক করণ মলহোত্রা জানিয়েছেন, ”এই ছবিতে এমন কিছু ভিস্যুয়াল এফেক্ট রয়েছে যা দর্শককে এক আলাদা আনন্দ দেবে। আজকের দর্শকের কাছে এটি অত্যন্ত নতুন ধরনের এক ভাবনা। তাঁর সারা বিশ্বের দর্শকের কাছে এই ছবির ভিস্যুয়াল এফেক্ট এক আলাদা রোমাঞ্চ সৃষ্টি করবে বলে জানিয়েছেন আর তাই সারা বিশ্বের দর্শকের কাছে এই কর্মকান্ডকে পৌঁছে দেওয়া এক আলাদা আনন্দ।”

চার বছর বিরতি নেওয়ার পর বরপর্দায় রণবীরের কামব্যাক এক উল্লেখযোগ্য ঘটনা এই মুহূর্তে। একের পর এক ছবির শুটিং চলছে অভিনেতার। শুটিংও শেষ অনেক ছবির তারমধ্যে প্রথম মুক্তি পাবে ২২ জুলাই করণ মলহোত্রার পরিচালনায় রণবীরের এই ছবি। সোমবার ছবির পোস্টার মুক্তি পাওয়ার মাধ্যমেই এই সুখবর পেলেন রণবীর ভক্তরা। 

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা