ভাঙা হাতেই ছেলেকে নিয়ে জন্মদিন পালন কোয়েলের, ভিডিও ভাইরাল

এমনকি মায়ের সঙ্গে মোমবাতিতে ফুঁও দিল কবির। তবে নিজের ব্যক্তিগত জীবন বরাবরই লাইমলাইটের আড়ালে রাখেন কোয়েল।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাত ভেঙে গিয়েছে প্রায় মাস খানেক হল, এখনও পুরোপুরি সুস্থ হননি টলি ডিভা কোয়েল মল্লিক। কিন্তু ব্যস্ততম লাইফ, কতদিন আর গৃহবন্দী থাকবেন তিনি! অভিনেত্রীকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল অরিন্দম শীলের ‘জঙ্গলে মিতিন মাসি’ চলচ্চিত্রে। এই ছবিরই তিন নম্বর ফ্র্যাঞ্চাইজি ‘একটি খুনির সন্ধানে মিতিন’ ছবির শুটিং করছিলেন তিনি। রাজস্থানের জয়পুর থেকে কলকাতায় ফিরে এই ছবির অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়েই হাত ভাঙেন তিনি। এতটাই ভয়ঙ্কর চোট যে তৎক্ষণাৎ তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হয় অস্ত্রোপচার। তবে আগের থেকে ভাল আছেন কোয়েল। এই মুহূর্তে ছবির শুটিং বন্ধ রাখতে হয়েছে। খুব শীঘ্রই যোগ দেবেন শুটে।

বহুদিন পরে গত শনিবার ‘আবির-মিমি’-র ‘আলাপ’-এর প্রিমিয়ারে দেখা যায় কোয়েল মল্লিককে। তখনও তাঁর হাতে ব্যান্ডেজ দেখা গিয়েছিল। অর্থাৎ এখনও অভিনেত্রী সুস্থ হননি। এদিকে গত কালই গিয়েছে কোয়েলের জন্মদিন। কোনও এলাহি আয়োজন নয়। বরং ভক্তদের আনা কেক কেটে এদিন তিনি ছিমছামভাবে নিজের জন্মদিন সেলিব্রেশন করলেন। তবে তাঁর পাশে স্বামী রেনে না থাকলেও একরত্তির ছেলে কবীর ছিল। ভাঙা হাত নিয়েই কোয়েল জন্মদিন পালন করলেন। ছেলে কবীরকেও এক টুকরো কেক খাইয়ে দিলেন মা কোয়েল। এমনকি মায়ের সঙ্গে মোমবাতিতে ফুঁও দিল কবির। তবে নিজের ব্যক্তিগত জীবন বরাবরই লাইমলাইটের আড়ালে রাখেন কোয়েল।

 

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

কাজের বাইরে বেশিরভাগ সময়টা তিনি পরিবারের সঙ্গেআ কাটান। বাবা রঞ্জিত মল্লিকের নয়নের মণি তিনি। তবে এবার জন্মদিনে ছেলেকে আড়ালে রাখলেন না কোয়েল মল্লিক। ২৮ এপ্রিল ৪২ বছরে পড়েছেন কোয়েল মল্লিক। ছিমছাম ভাবেই পালন করলেন তিনি তাঁর জন্মদিন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল। ভিডিওতে মা-ছেলের মিষ্টি মুহূর্ত মন জয় করল ভক্তদের। তবে স্ত্রীর শুভ দিনে অভিনেত্রীর স্বামী নিশপাল সিং রানে কেন নেই, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ বলেন, “কী হল আপনার স্বামী কোথায়?” তবে এই ভিডিওটি কোয়েলের ফ্যান ক্লাবের দ্বারা আয়োজিত। তাই নিজের পরিবারকে তিনি যুক্ত করেননি। তবে যাই হোক না কেন, এই ভিডিও দেখে মন ভরে গিয়েছে কোয়েলের ভক্তদের। ভাঙা হাত নিয়েই কোয়েল যে মিষ্টি মুখে জন্মদিন পালন করলেন তাতে খুশি সকলে।

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

পুজোয় সারাদিন ঘুরেও সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী করতে চান? মেনে চলুন ৮ পদ্ধতি

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

পুজোর আগে ব্রণ কমাতে চান? মুখ ধোয়ার সময় ভুলেও এই ৫ ভুল করবেন না!

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি