‘খুনির সন্ধানে মিতিন’-ছবির শুটিংয়ে গুরুতর আহত কোয়েল, ভাঙল হাতের হাড়

তা হয়তো নিজেও কল্পনা করতে পারেননি তিনি। খ্যাতনামা অ্যাকশন ডিরেক্টর সুনীল রড্রিগেসের তত্ত্বাবধানেই শুটিং করছিলেন কোয়েল মল্লিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাংঘাতিক কাণ্ড! ‘মিতিন মাসি ৩’-শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বন্ধ হয়ে গেল ‘একটি খুনির সন্ধানে মিতিন’ ছবির শুটিং। হাড় ভেঙে ঘরবন্দি টলি ডিভা কোয়েল মল্লিক। এই তো কয়েকদিন আগেই রাজস্থানের জয়পুর থেকে শুটিং সেরে ফিরলেন কোয়েল মল্লিক। কলকাতার বাড়িতেই বাবা-মা ও ছেলের সঙ্গে রঙ খেলেছেন তিনি। কিন্তু এর মধ্যেই দুর্ঘটনা। সূত্রের খবর, রবিবার রাতে শুটিং করতে গিয়েছে হাতে চোট পান অভিনেত্রী। সেই সময় অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন কোয়েল। চোট পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডান হাতে প্লাস্টার করতে হয়েছে নায়িকাকে। আপাতত বিশ্রামে থাকতে হবে রঞ্জিত মল্লিক কন্যাকে।

হাতের হাড় ভেঙেছে অভিনেত্রীর। মিতিন মাসির চরিত্রে এর আগেও অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন কোয়েল মল্লিক। সিনেপর্দায় তাঁর মারপিটের মারপ্যাঁচ দেখে স্তম্ভিত অনুরাগীরাও। কিন্তু এবার মিতিন মাসি ৩-এর শুটিং করতে গিয়েই ভয়ানক বিপত্তি হল কোয়েলের। ৩১ মার্চ ‘খুনির সন্ধানে মিতিন’ সিনেমার শুটিং চলছিল নেপালগঞ্জে। দর্শকরা যাতে নিরাশ না হন সেই জন্যে অনেক আগে থেকেই নিজেকে প্রস্তুত করছিলেন কোয়েল মল্লিক। প্রচুর জিম, ডায়েট সব করেছেন। কিন্তু সেই অ্যাকশন দৃশ্য করতে গিয়েই যে এমন দশা হেন নায়িকার, তা হয়তো নিজেও কল্পনা করতে পারেননি তিনি। খ্যাতনামা অ্যাকশন ডিরেক্টর সুনীল রড্রিগেসের তত্ত্বাবধানেই শুটিং করছিলেন কোয়েল মল্লিক। তখনই হাতে চোট পান তিনি। এক্স রে করাতেই রিপোর্টে দেখা যায়, অভিনেত্রীর ডান হাতের আলনা বোন ভেঙে গিয়েছে।

তাই তড়িঘড়ি প্লাস্টার করতে হয় কোয়েলকে। পরিচালকের কথায়, ঘটনাটা ঘটার পর কোয়েল অসহ্য যন্ত্রণায় হাত পর্যন্ত পারছিল না। তবে অভিনেত্রী জানিয়েছেন, চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন। একটি সংবাদমাধ্যমকে কোয়েল জানিয়েছেন, অরিন্দম শীলের ‘একটি খুনির সন্ধানে মিতিন’-এর চরিত্রে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি ‘একটি খুনির সন্ধানে মিতিন’।

একবার নয়, এদিন তিনি দু’-দু’বার চোট পেয়েছেন। সহ- অভিনেতার লাথি সজোরে তাঁর কব্জির কিছুটা উপরে লাগার পর বসে পড়েন তিনি। প্রাথমিক ধাক্কা সামলে দ্বিতীয় টেক নিতেই আবার একই জায়গায় চোট পান তিনি। এর পরই যন্ত্রণায় হাত ফুলে যায় তাঁর। অরিন্দম শীলের পরিচালনায় ‘একটি খুনির সন্ধানে মিতিন’-এর পুরো শুটিংই কলকাতা জুড়ে হবে। কিন্তু এখনও ৭ দিনের শুটিং বাকি তাঁর। এর মধ্যেই নায়িকা নিজেই শুয়ে পড়লেন। গতবছর পুজোয় মুক্তি পেয়েছিল ‘জঙ্গলে মিতিন মাসি’। সেই ছবি বক্স অফিসে খুব একটা সাড়া না ফেললেও ছবির তৃতীয় ফ্র্যাঞ্চাইজি ভাল হবে বলেই বিশ্বাস পরিচালকের।

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

‘গুহাতেই খুঁজে পেয়েছি জীবনের আসল সত্য’, সিবিআই অফিসার এখন সন্ন্যাসী

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো