এই মুহূর্তে

বিদেশে সমাদৃত কলকাতার পরিচালকের ছবি

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার জনপ্রিয় চিত্র পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের ছবি ‘দোস্তোজি’ ২৪তম ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে। পেয়েছে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড। 

দুটি ছোট ছেলের বন্ধুত্বের গল্পই এই ‘দোস্তোজি’। এই দুই চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী আসিক শেখ ও আরিফ শেখ। সঙ্গে রয়েছেন স্বাতীলেখা কুণ্ডু ও জয়তী চক্রবর্তী। দুই বন্ধুর সরল সম্পর্কের সমীকরণের গল্প নিয়েই এগোবে এই ছবির গল্প যারা দেশ ভাগ, নানান রাজনৈতিক কারণে আলাদা হয়ে যায়। কিন্তু আলাদা হয়ে গেলেই কি শেষ হয়ে যায় বন্ধুত্ব? তাহলে তো বন্ধুত্বের সংজ্ঞাটাই পাল্টে যেত। কেমন থাকবে আট বছরের এই দুই খুদের বিদায় জানানো? সেই নিয়েই এই ছবির গল্প। 

ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর প্রসূন চট্টোপাধ্যায়ের এই ছবি পারি দেবে ৬৫তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল, অলিম্পিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব কেরালা সহ আরও অনেকগুলি চলচ্চিত্র উৎসবের জন্য যাবে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রেমিকার হাতে হাত রেখে ইমরানের কামব্যাক ছবির প্রিমিয়ারে আমির

বিজয়ের ‘জন নয়গন’ নিয়ে সেন্সর বোর্ডের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

‘গণতান্ত্রিক উৎসবে সকলে সামিল হোন’, BMC নির্বাচনে সপরিবারে ভোট দিলেন অক্ষয়, শচিনরা

রঞ্জিত মল্লিকের বাড়িতে টানা এক ঘন্টা কাটালেন অভিষেক, কী খেলেন সেখানে….

সংক্রান্তির আমেজ শোভন সোহিনীর ঘরে, পিঠে তৈরির প্রস্তুতিতে ব্যস্ত দম্পতি

‘ভীষণ রাগ হত, কষ্টও পেতাম’, অর্জুনের সঙ্গে ব্রেকআপ নিয়ে প্রথমবার মুখ খুললেন মালাইকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ