কবির বাহিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে বিচ্ছেদ, গুজব ওড়ালেন কৃতি স্যানন, কী বললেন?

ব্যবসায়ী কবির বাহিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়নি, বয়ফ্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার কর গুজব ওড়ালেন অভিনেত্রী কৃতি স্যানন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যবসায়ী কবির বাহিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়নি, বয়ফ্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করে গুজব ওড়ালেন অভিনেত্রী কৃতি স্যানন। তারকাদের নতুন সম্পর্ক তৈরি হওয়া থেকে বিচ্ছেদ সবটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। দিন কয়েক আগে একটি বিয়ের অনুষ্ঠানে ব্যবসায়ী কবির বাহিয়ার সঙ্গে অন্য একটি মহিলার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হতেই গুঞ্জন শুরু হয়ে যে, কবিরের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে কৃতির। ‘ককটেল ২’-এর পরেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে কঠিন সমস্যা চলছে। সত্যিই কি তাই?

যদিও কবিরের সঙ্গে প্রেমে এখনও সিলমোহর দেননি অভিনেত্রী। কিন্তু অভিনেত্রীকে প্রায়শই বয়ফ্রেন্ড কবিরের সঙ্গে কোয়ালিটি সময় কাটাতে দেখা যায়। কৃতির বোনের বিয়েতেও উপস্থিত ছিলেন কবির। কৃতির থেকে প্রায় ৯ বছরের ছোট কবির। তাতে কি, প্রেম কি আর বয়স মানে? যদিও অভিনেত্রী ও ব্যবসায়ী এখনও নিজেদের সম্পর্ক নিয়ে চুপচাপ। এর মধ্যেই গুজব উঠে অভিনেত্রীর প্রেমিক অন্য কারো সঙ্গে প্রেম করছেন! তবে এটি সম্পূর্ণ গুজব। মঙ্গলবার (৩০ জুন) রাতে কয়েকটি ছবি পোস্ট করে অভিনেত্রী নিজেই সমস্ত গুজব ওড়ালেন। ছবিগুলিতে অভিনেত্রী গত ছয় মাসের কিছু মুহূর্তের ঝলক দেখিয়েছেন। যার মধ্যে রয়েছে তাঁর সেলফি, পোষ্য কুকুরের সঙ্গে ভ্রমণ, ‘ককটেল ২’-এর সহ-অভিনেত্রী রশ্মিকা মান্দানার সঙ্গে উষ্ণ আলিঙ্গন, বোন নূপুর স্যাননের সঙ্গে বরফে ঢাকা ছুটি কাটানোর মুহূর্ত। তবে ছবিগুলির কোলাজে সব থেকে বেশি যেটি নজর কেড়েছে, তা হল কৃতিকে কবির বাহিয়ার সঙ্গে একটি লাইভ পারফরম্যান্স দেখতে দেখা গিয়েছে। যেখানে তাঁরা একে অপরকে জড়িয়ে ধরেছিলেন। কবির একটি এমব্রয়ডারি করা আইভরি রঙের শেরওয়ানি পরেছিলেন, আর কৃতি একটি কালো হুডি পরেছিলেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Kriti Sanon 🦋 (@kritisanon)

যদিও তাঁদের ছবিটি পেছন থেকে তোলা হয়েছিল। যাতে অস্পষ্ট অভিনেত্রীর সঙ্গে কবির বাহিয়াই ছিলেন কিনা! এদিকে, কবিরের সঙ্গে অন্য মহিলার ঘনিষ্ঠতা নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে কৃতি বলেছিলেন, ‘অনলাইনে একটি মেয়ের সঙ্গে কবিরের যে ছবিটি ছড়ানো হচ্ছে, সেটিকে পুরোপুরি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। মেয়েটি তাঁর পারিবারিক বন্ধু, যাকে তিনি বোনের মতো মনে করেন। এটা দুর্ভাগ্যজনক যে মানুষ কত দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং মিথ্যা কাহিনী ছড়ায়।’ তবে অভিনেত্রী কবিরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জানিয়েছেন, ‘আমি অন্তত বিয়ে না হওয়া পর্যন্ত আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না। যেদিন আমার বিয়ে হবে, সেদিনই আমি এ বিষয়ে কথা বলব। কিছু বিষয় আছে যা শুধু আমার আর আমার কাছের মানুষদের জন্য হ আমাদের মধ্যেই আমি সবকিছু বলি।’

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার