ব্রা পরে ভাইয়ের হাতে রাখি বাঁধছেন! বিতর্কের জেরে কৃতির বিজ্ঞাপন সরিয়ে নিল গয়না সংস্থা

কৃতি শ্যাননের রাখির বিজ্ঞাপন নিয়ে ধুন্ধুমার কাণ্ড! বিতর্ক চরমে উঠতেই টিভির পর্দা, সোশ্যাল মিডিয়া থেকে ওই বিজ্ঞাপন সরিয়ে নিল ওই গহনা সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কৃতি স্যাননেরর রাখির বিজ্ঞাপন নিয়ে ধুন্ধুমার কাণ্ড! বিতর্ক চরমে উঠতেই টিভির পর্দা, সোশ্যাল মিডিয়া থেকে ওই বিজ্ঞাপন সরিয়ে নিল ওই গহনা সংস্থা। বিতর্কিত বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, কৃতি একটি ব্র্যালেট যুক্ত পোশাক পরেছেন। তাঁর পোশাকের সামনের অংশ খোলা। যাতে স্পষ্ট উন্মুক্ত বক্ষ বিভাজিকা। সেই পোশাকেই তিনি ভাইয়ের হাতে রাখি বাঁধছেন, পাশাপাশি পোষ্য কুকুরের হাতেও রাখি বাঁধছেন। তাঁর পোশাক খোলামেলা তো বটেই, তাঁর হাতেও কোনও পুজার থালা ছিল না। তা নিয়েই আপত্তি তুলেছেন নেটপাড়ার একাংশ। তাঁদের দাবি, কৃতির পোশাক এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানের সঙ্গে বেমানান। মনে হচ্ছে, অভিনেত্রী ব্রা, বিকিনি পরে রয়েছেন। ভাইয়ের সামনে এমন পোশাক পরা ভারতীয় সংস্কৃতিতে অশ্লীলতার সমান। এই পোশাকে বিজ্ঞাপনে অভিনয় করে অভিনেত্রী ভারতীয় সংস্কৃতির অপমান করেছেন।

এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্কের সৃষ্টি হতেই বিজ্ঞাপনটি সরিয়ে নিল জুয়েলারি ব্র্যান্ড জিভা। সংস্থার তরফে অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে এক বিবৃতি জারি করে লেখা হয়েছে, ‘ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আমাদের অবাধ শ্রদ্ধা রয়েছে। সেটির প্রতি ‘শ্রদ্ধা জানিয়েই’ আমরা সমস্ত গণমাধ্যম থেকে বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নিলাম। ব্র্যান্ড হিসেবে আমরা সবসময় পুরো পরিবারের সঙ্গে দেশের আনন্দময় মুহূর্তগুলি উদযাপনে বিশ্বাসী। এবার আমরা সেই ভালবাসা ও উদযাপনে আমাদের পোষ্যকেও সামিল করেছি। আমাদের সাম্প্রতিক বিজ্ঞাপনটি যদি সমাজের কোনও অংশের অনুভূতিতে আঘাত করে থাকে, তার জন্যে আমরা ক্ষমাপ্রার্থী। আমাদের এমন কোনও উদ্দেশ্য ছিল না। তাই সকলের মতামতকে সম্মান জানিয়ে আমরা সমস্ত গণমাধ্যম থেকে উক্ত বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নিয়েছি। সকলকে ভালবাসা জানাই।’

 

এর আগে এই বিতর্কে কড়া জবাব দিয়ে কৃতি জানিয়েছিলেন, ‘রাখিবন্ধন হল সুরক্ষার একটি বন্ধন। এটি নারীর পোশাক দিয়ে বিবেচনা করা উচিৎ নয়। সংস্কৃতি নারীর মনে থাকা, পোশাকে নয়। উৎসবের আসল অর্থ পোশাকে ব্যাখ্যা থাকে না।’ অভিনেত্রীর জবাবের কয়েক ঘণ্টার মধ্যেই ওই বিজ্ঞাপন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নিল জুয়েলারি ব্র্যান্ডটি।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক