ভয়াবহ দুর্ঘটনার কবলে বিগবস ওটিটি-খ্যাত জিশান, এখন কেমন আছেন অভিনেতা?

সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে আটটা নাগাদ মুম্বইয়ের আন্ধেরির ভারসোভা (Mumbai's Versova) এলাকায় ভয়াবহ দুর্ঘটনার (Accident) শিকার হয়েছেন বলে খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ পথ দুর্ঘটনার সম্মুখীন কুমকুম ভাগ্য (kumkum bhagya), নাগিন (nagin)-খ্যাত জনপ্রিয় টেলিভিশন অভিনেতা জিশান খান (Zeeshan Khan)। তিনি সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা নাগাদ মুম্বইয়ের আন্ধেরির ভারসোভা (Mumbai’s Versova) এলাকায় ভয়াবহ দুর্ঘটনার (Accident) শিকার হয়েছেন বলে খবর। তবে ভক্তদের উদ্বেগের কোনও কারণ নেই, এখন অভিনেতা ভাল আছেন এবং তাঁর অবস্থা স্থিতিশীল। তবে দুর্ঘটনায় খুবই আতঙ্কিত হয়েছেন অভিনেতা।

জানা গিয়েছে, দুর্ঘটনার সময় জিশান জিম থেকে বাড়ি ফিরছিলেন, তখনই বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে অভিনেতার গাড়ির ধাক্কা লাগে। অন্য গাড়িতে বসেছিলেন এক বয়স্ক দম্পতি। তবে দুর্ঘটনায় কেউ আহত হননি। পুলিশ এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের করেনি, যদিও তারা বিষয়টি তদন্ত শুরু করেছে। দুটি গাড়িই সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুটি গাড়ির গতি এতটাই তীব্র ছিল যে, দুর্ঘটনার পর জিশানের গাড়ির এয়ারব্যাগগুলি খুলে যায়। তবে অভিনেতার কিছু হয়নি এবং তিনি এখনও দুর্ঘটনা সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। কিন্তু তাঁর ভক্তরা তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। তাঁর গাড়ির দুর্ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

হিন্দি টেলিভিশনের একজন সুপরিচিত অভিনেতা জিশান। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত জি টিভির কুমকুম ভাগ্যে আরিয়ান খান্নার ভূমিকায় অভিনয় করে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উথেছিলেন জিশান। এই চরিত্রটি তাঁকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছিল। আর টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তার অবস্থান পাকাপোক্ত করতে সাহায্য করেছিল। পরে তিনি একতা কাপুরের নাগিনে অভিনয় করেন। পরবর্তীতে, বিগ বস ওটিটির প্রথম সিজনে প্রবেশের পর জিশান আরও জনপ্রিয় হয়ে ওঠেন। তবে বিগবস ওটিটিতে থাকাকালীন, সহ-প্রতিযোগী প্রতীক সেহজপালের সঙ্গে শারীরিক লড়াইয়ের কারণে জিশান শিরোনামে এসেছিলেন। এমনকী তাঁকে শো থেকেও বাদ দেওয়া হয়েছিল। জিশানের অভিনয় জীবন শুরু হয়েছিল ২০১৫ সালে স্টার প্লাসে ‘কুছ তো হ্যায় তেরে মেরে দরমিয়াঁ’ দিয়ে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা এই মূহুর্তে ৯১৯ হাজার এবং শীঘ্রই মিলিয়ন ফলোযার সংখ্যা ছুঁতে চলেছে তাঁর। জিশানকে শেষবার নভেম্বরে প্রকাশিত “তেরি পরছাইয়া” শিরোনামের একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের