বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ। বাবা হলেন অবিনাশ দ্বিবেদী। এক পুত্র এবং কন্যা এল তাঁদের কোলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ। বাবা হলেন অবিনাশ দ্বিবেদী। এক পুত্র এবং কন্যা এল তাঁদের কোলে। ঘটা করে সোশ্যাল মিডিয়ায় খুশির খবরটি জানালেন অভিনেত্রী এবং তাঁর স্বামী অবিনাশ দ্বিবেদী। বিয়ের ১০ বছরে একাধিকবার গর্ভবতী হওয়ার চেষ্টা করে ছিলেন অভিনেত্রী। আইভিএফ পদ্ধতিতে মা হওয়ার চেষ্টা করলেও ব্যার্থ হন তিনি। অবশেষে গত এপ্রিলে সারোগেসির মাধ্যমে মা-বাবা হচ্ছেন, সেই খবর দিয়েছিলেন তাঁরা। আর তার দুই মাস পরেই সুখবর দিলেন তারকা দম্পতি।

আজ, বৃহস্পতিবার তাঁরা যমজ সন্তানের পিতা-মাতা হলেন। আর ঘটা করে সোশ্যাল মিডিয়ায় জানালেন। সম্ভাবনা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, ‘মহা দীপাবলী এই বছরের প্রথম দিকে এসেছিল। লক্ষ্মী অর গণেশ দুজনেই ঘরে এল। আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। হর হর মহাদেব।’ ভক্ত ও তাঁদের ইন্ডাস্ট্রির সহকর্মীরা অভিনন্দন জানিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে একটি অশ্রুসজল ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। একটি ছবিতে তাঁকে তাঁর যমজ সন্তানদের কোলে নিয়ে আবেগপ্রবণ হতে দেখা গিয়েছে। সম্ভাবনা ও অবিনাশ ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের ১০ বছর পর এই দম্পতি বাবা-মা হলেন। আর ৪৫ বছর বয়সে মা হলেন সম্ভাবনা। ২০২৪ সালে IVF-এর মাধ্যমে গর্ভধারণের খবর দিয়েছিলেন সম্ভাবনা, কিন্তু গর্ভপাতের কারণে তাঁর স্বপ্ন  পূরণ হয়নি তখন। অবশেষে তাঁরা সারোগেসির পথ বেছে নেন।

 

সুনিতা আহুজা তাঁদের পোস্টে মন্তব্য করে জানান, “অভিনন্দন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।” উরফি জাভেদ লিখেছেন, “অনেক অনেক অভিনন্দন।” দিন কয়েক আগে যমজ সন্তানের বাবা-মা হওয়ার ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী। তিনিও বিয়ের ১০ বছর পর ৪২ বছরে মা হলেন। তাঁদের দুটি পুত্র সন্তান হয়েছে।

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

‘ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন’, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে দাবি দক্ষিণী নায়িকা জ্যোতিকা জ্যোতির

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কলকাতায় আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, যুবভারতীতে সাম্বা ম্যাজিক?

আন্দোলনের নামে তাণ্ডব কলকাতায়, সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পথে নামছেন বিধায়করা

ধর্মতলা ছাত্র বিক্ষোভে পুলিশের কড়া পদক্ষেপ, হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের