ঘরে এলো লক্ষী, ১১ বছর পর পিতা-মাতা হলেন রামচরণ-উপাসনা

কন্যা সন্তানের বাবা-মা হলেন দক্ষিণী সুপারস্টার রামচরণ এবং তাঁর স্ত্রী উপাসনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। কন্যা সন্তানের বাবা-মা হলেন দক্ষিণী সুপারস্টার রামচরণ এবং তাঁর স্ত্রী উপাসনা। গতবছরই প্রেগন্যান্সির সুখবর দিয়েছিলেন অভিনেতা পরিবার। এই অন্তঃসত্ত্বা অবস্থাতেই স্বামীর সঙ্গে দেশ-বিদেশ ঘুরে বেরিয়েছেন উপাসনা। অস্কারের অনুষ্ঠানেও স্বামীর সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। অবশেষে রামচরণ স্ত্রী উপাসনা শুভ রথের দিন, ২০ জুন, মঙ্গলবার, হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে একটি সুন্দর শিশুকন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বিয়ের ১১ বছর পর প্রথম সন্তানের মুখ দেখলেন তাঁরা। খবরে অনুযায়ী, শিশু ও মা দুজনেই সুস্থ এবং স্থিতিশীল। হাসপাতালে বউমার সঙ্গে রয়েছেন মেগাস্টার চিরঞ্জীবী এবং তাঁর স্ত্রী সুরেখা এবং উপাসনার পরিবার।

২০২২ সালের ডিসেম্বরে, রাম চরণ এবং উপাসনা তাঁদের প্রথম সন্তানের প্রত্যাশার কথা ঘোষণা করেন। একাধিক দেশে ভ্রমণ করলেও রাম চরণ এবং উপাসনা জানিয়েছিলেন যে, তাঁদের ১ম সন্তান ভারতেই জন্মগ্রহণ করবে।  রাম চরণ এবং উপাসনা তাদের গর্ভাবস্থার সময় সম্পর্কেও সোচ্চার হয়েছিলেন এবং জানিয়েছিলেন তাঁরা কেরিয়ারে সবল না হওয়া পর্যন্ত বাবা-মা হবেন না, তাই ডিম্বানু সংরক্ষন করে রাখেন উপাসনা। বর্তমানে দাদু হওয়ার সুবাদে হায়দরাবাদে মেগাস্টার চিরঞ্জীবীর বাড়িতে সেলিব্রেশন চলছে। মেডিকেল বুলেটিনে লেখা রয়েছে, “মিসেস উপাসনা কামিনেনি কোনিদেলা এবং মিস্টার রাম চরণের ২০ শে জুন অ্যাপোলো হাসপাতালে জুবিলি হিলস – হায়দ্রাবাদে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। শিশু এবং মা উভয়েই ভালো আছেন।” সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার একটি সাক্ষাত্কারে উপাসনা জানিয়েছিলেন, “অনেক দম্পতিরা যখন তাঁদের সন্তান হয় তখন বাইরে চলে যায়, কিন্তু আমরা ঠিক তাঁর বিপরীত করছি। ভারতেই নিজেদের পরিবারের সংযোগে আমাদের সন্তানের জন্ম হবে। আমরা দুজনেই এমন একটি সেটআপে বড় হয়েছি যেখানে আমাদের লালন-পালনে আমাদের দাদা-দাদির বিরাট ভূমিকা ছিল। আমরা আমাদের সন্তানকেও সেই আনন্দ থেকে বঞ্চিত করতে চাই না। তাই, আমরা এখানেই থাকবো। এছাড়াও, আমরা দুজনেই কর্মজীবী ​​এবং তাই আমাদের বাবা-মায়ের সমর্থন পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

রাম চরণ এবং উপাসনা ১৪ জুন, ২০১২ তারিখে একটি জমকালো অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন। সম্প্রতি, দম্পতি তাঁর ১১ বছরের বিবাহিত জীবন উদযাপন করেছেন। উল্লেখ্য গতবছরই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউডের একাধিক অভিনেত্রী। যার মধ্যে আছেন, আলিয়া ভাট, বিপাশা বসু, প্রিয়াঙ্কা চোপড়া।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে