ঘরে এলো লক্ষী-গণেশ, যমজ সন্তান জন্ম দিলেন অভিনেত্রী পঙ্খুরি, বাবা হলেন গৌতম রোদে

দুইবার আশীর্বাদ। আমরা একটি শিশু ছেলে এবং একটি কন্যা সন্তানের আশীর্বাদ পেয়েছি। ২৫ জুলাই আমরা আমাদের সন্তানদের স্বাগত জানিয়েছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক খুশির খবর। দিন কয়েক আগেই পুত্রসন্তানের মা হয়েছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর। নির্ধারিত সময়ের আগে সন্তান প্রসবের ফলে সন্তান বেশ সংকটজনক অবস্থায় ছিল দিন কয়েক। মাত্র কিছুদিন আগেই সন্তানকে নিয়ে বাড়ি ফিরেছেন দীপিকা ও তাঁর অভিনেতা স্বামী। এর দিন কয়েক বাদেই শোনা যায়, পুত্রসন্তানের মা হয়েছেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান। মা ও ছেলে সবাই সুস্থ। ছেলের বয়স কয়েকদিন পর থেকেই এখন তাঁকে পবিত্র কোরআন শোনাতে ব্যস্ত মা সানা। যাই হোক, বলিউডে আবারও খুশির খবর। একটা নয় একেবারে জোড়া সন্তানের বাবা-মা হলেন হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় দম্পতি গৌতম রোদে এবং পাঙ্খুরি অবস্থি। গতকাল অর্থাৎ ২৫ জুলাই মঙ্গলবার যমজ সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী পঙ্খুরি৷ অভিনেতা পরিবার নিজেরাই সোশ্যাল মিডিয়াতে এই ঘোষণা করেছেন৷ পাংখুরী এবং গৌতমের যমজ সন্তান রূপে একটি ছেলে এবং একটি মেয়ে হয়েছে।

নতুন বাবা-মা তাঁদের ইনস্টাগ্রামে খুশির খবরটি ভাগ করে নিয়েছেন। তাঁরা পোস্টের ক্যাপশনে লিখেছেন, “দুইবার আশীর্বাদ। আমরা একটি শিশু ছেলে এবং একটি কন্যা সন্তানের আশীর্বাদ পেয়েছি। ২৫ জুলাই আমরা আমাদের সন্তানদের স্বাগত জানিয়েছি। আমরা আনন্দের সঙ্গে একটি পরিবার হিসাবে আমাদের যাত্রা শুরু করছি। আপনাদের আশীর্বাদের জন্য কৃতজ্ঞ! গৌতম এবং পাঙ্খুরী।” খবরটি প্রকাশ্যে মাত্রই দিব্যাঙ্কা ত্রিপাঠি থেকে ভারতী সিং-সহ একাধিক টেলিভিশন তারকারা তাঁদের অভিনন্দন জানিয়েছেন।দেবলীনা ভট্টাচার্য লিখেছেন, “অভিনন্দন গৌতম ও পাঙ্খুরী।”

‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ খ্যাত মহসিন খান পোস্টটিতে মন্তব্য করে বলেছেন, “মুবারক”। আমির আলি লিখেছেন, “অভিনন্দন মামা আর বাবা।” অমিত ট্যান্ডন, বিবেক দাহিয়া, রোহান শাহ-সহ আরও বেশ কিছু সেলিব্রিটি গৌতম এবং পাঙ্খুরীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সেলিব্রিটি দম্পতি কয়েক মাস আগে একটি অন্তরঙ্গ বেবি শাওয়ার অনুষ্ঠান করেছিলেন। অনুষ্ঠানের একাধিক ছবি এবং ভিডিও শেয়ার করেছিলেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে