পিতৃহারা হলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে

এমনকী অভিনেত্রী অঙ্কিতা বা তাঁর স্বামী ভিকি জৈনের পক্ষ থেকে এখনও কোনও ঘোষণা দেওয়া হয়নি। বলিউডের এখন স্বনামধন্য অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক দুর্যোগ। শনিবার ১২ অগাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের বাবা শশিকান্ত লোখান্ডে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। আগামিকাল ওশিওয়ারা শ্মশানে সকাল ১১ টার সময় শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেত্রীর বাবার। তবে ঠিক কী কারণে অভিনেত্রীর বাবা মারা গেলেন তা জানা যায়নি। এমনকী অভিনেত্রী অঙ্কিতা বা তাঁর স্বামী ভিকি জৈনের পক্ষ থেকে এখনও কোনও ঘোষণা দেওয়া হয়নি। বলিউডের এখন স্বনামধন্য অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা হিসেবেই তাঁকে চিনতে সবাই। ‘পবিত্র রিস্তা’-থেকে বলিউডে উত্থান তাঁর।

তবে মারা যাওয়ার আগেই অঙ্কিতার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছিল সুশান্তের। ভিকি জৈন-র সঙ্গে তিনবছর প্রেম করার পর অবশেষে ২০২১ সালে তাঁদের বিয়ে হয়। তবে ভিকি একজন ব্যবসায়ী। বর্তমানে অভিনেত্রী ছোটপর্দায় নয়, বড় পর্দায় অভিনয় করছেন। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে ধরা দেন তিনি।

পিতৃদিবসের দিন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বাবাকে নিয়ে একটি লম্বা নোট লিখেছিলেন অভিনেত্রী, ”আমার প্রথম নায়ক আমার বাবাকে পিতৃদিবসের শুভেচ্ছা। আমি তোমার জন্য আমার অনুভূতি প্রকাশ করলেও কম হবে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে ডানা দিয়েছে এবং আমি যা হতে চেয়েছি, সবটাই করিয়েছো। আজকে আমি যা হয়েছি, তা সবই তোমার সমর্থন ও শক্তির জন্যে। আমার মনে আছে যখন আমি মুম্বাইতে প্রথম যাত্রা শুরু করেছি, প্রতি মুহূর্তে আমাকে সাহস যুগিয়েছো। আমি তোমাকে পেয়েছি, তাঁর জন্যে আমি ভগবানের কাছে সর্বদা কৃতজ্ঞ থাকব।”

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

কন্যায় সূর্যের গোচর, ১৭ অক্টোবর পর্যন্ত ৬ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ভিক্ষার ছলে মোবাইল চুরি! পুলিশের জালে ভিন রাজ্যের গ্যাং

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর