প্রয়াত গুরু দত্তের বোন বিশিষ্ট চিত্রকর ললিতা লাজমী

আমির খানের ব্লকবাস্টার ‘তারে জমিন পর’ ছবিতে অভিনেতার গুরুর ভূমিকায় অভিনয় করেছিলেন ললিতা লাজমী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের একের পর এক শোকের ছায়া। প্রয়াত ললিতা লাজমী। যিনি সম্পর্কে পঞ্চাশের দশকের খ্যাতনামা ও কিংবদন্তি পরিচালক গুরু দত্তের বোন। ১৩ ফেব্রুয়ারি সোমবার শেষ নিশ্বাস ত্যাগ করেন ললিতা দেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। ললিতা লাজমীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জাহাঙ্গির নিকোলসন আর্ট ফাউন্ডেশন। সমাজমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বার্ধক্যজনিত কারণেই মারা গিয়েছেন বিশিষ্ট চিত্রকর। আমির খানের ব্লকবাস্টার ‘তারে জমিন পর’ ছবিতে অভিনেতার গুরুর ভূমিকায় অভিনয় করেছিলেন ললিতা লাজমী। সেখানেও তিনি অতিথি শিল্পী হিসাবে এক চিত্রকরের চরিত্রেই অভিনয় করেছিলেন।

১৯৩২ সালে পরাধীন ভারতে জন্মগ্রহণ করেন ললিতা লাজমী। কলকাতা তাঁর জন্মস্থান। সম্পর্কে তিনি কিংবদন্তি পরিচালক, প্রযোজক, অভিনেতা ও লেখক গুরু দত্তের বোন ছিলেন। যিনি বলিউডের অন্যতম ইতিহাস সৃষ্টিকারী পরিচালক। দাদার মতো ছোটবেলা থেকেই শিল্পের প্রতি অসম্ভব টান ছিল ললিতার। এমনকী শাস্ত্রীয় নৃত্যের প্রতিও আবেগ ছিল তাঁর। কিন্তু মধ্যবিত্ত বাঙালি বাড়ির সন্তান হওয়াতে তথাকথিত তালিম পাননি ললিতা। এরপর সবকিছুই ভুলে নিজের উৎসাহেই রং-তুলি হাতে তুলে নেন তিনি।

সেখান থেকেই পথচলার সূত্রপাত ললিতার। তাঁর আঁকা ‘ডান্স অফ লাইফ অ্যান্ড ডেথ’ আজও প্রশংসিত শিল্পীমহলে। দেশে ও বিদেশে একাধিক প্রদর্শনীতেও জায়গা করে নেয় তাঁর ক্যানভাসচিত্র। পরবর্তীতে ললিতা লাজমী অসামান্য দক্ষতার দ্বারা মন জয় করে নেয় সত্যজিৎ রায়, রাজ কপূরের মতো দেশের তাবড় তাবড় পরিচালকদের হৃদয়। ২০০৭ সালে আমোল পালেকর পরিচালিত ‘তারে জ়মিন পর’ ছবিতে আমির খান অর্থাৎ রাম শঙ্কর নিকুম্ভ স্যরের গুরুর ভূমিকায় দেখা গিয়েছিল ললিতা লাজমীকে।

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার